লকডাউনের মেয়াদ বৃদ্ধির আগে বিশেষ নজর ১৩টি শহরে, নাম রয়েছে কলকাতার

লকডাউনের মেয়াদ বৃদ্ধির আগে বিশেষ নজর ১৩টি শহরে, নাম রয়েছে কলকাতার

গোটা দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সর্বাধিক ক্ষতিগ্রস্ত কয়েকটি জেলা। এবার করোনার প্রাদুর্ভাব রোধে বৃহঃষ্পতিবার দেশের মধ্যে ১৩টি শহরকে বিশেষ ভাবে চিহ্নিত করেছে কেন্দ্র। জারি হয়েছে লাল সতর্কতা। আর এই তালিকায় নাম রয়েছে কলকাতারও।

লকডাউনের মেয়াদ বৃদ্ধির আগে বিশেষ নজর ১৩টি শহরে, নাম রয়েছে কলকাতার


সরকারি খতিয়ান অনুযায়ীয় দেশের মোট করোনা সংক্রমণের ৭০ শতাংশই এই ১৩ শহরকে কেন্দ্র করে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সমস্ত রাজ্য মিলিয়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। পাশাপাশি এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজের পৌঁছে গিয়েছে। এদিকে ইতিমধ্যেই ১৫ই জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন্দ্রের তরফে।

যদিও লকডাউনের বিধিনিষেধ নিয়ে বৃহস্পতিবারই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে করোনাকে কোনঠাসা করতে মন্ত্রী পরিষদীয় সচিব রাজীব গৌবা এবং রাজ্যের মুখ্য সেক্রেটারিরা বিভিন্ন রাজ্যের বিশেষ কিছু শহরকে চিহ্নিত করনের কাজ শেষ করেছেন। ৩১শে মে লকডাউন ৪.০ শেষ হওয়ার আগেই এই ১৩টি শহর গুলির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে খবর। এই তালিকায় নাম রয়েছে মুম্বই, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, থান, পুনে, হায়দরাবাদ, কলকাতা, হাওড়া, ইন্দোর, জয়পুর, যোধপুর, চেঙ্গালপট্টু এবং তিরুভাল্লুর। এই সমস্ত শহর গুলিতে নিষেধাজ্ঞা আরও জোরদার করারা পাশাপাশি আর বিশেষ কিচু নতুন নিয়মও চাপানো হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+