Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’, ফিরহাদের সমালোচনায় মমতাকে বার্তা শোভনের

মমতা বন্যোরিপাধ্যায়কে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তা নিয়ে বহু বিতর্কের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু ফিরহাদের এই 'তুঘলকি' সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে ছাড়লেন না তাঁর পূর্বসূরি শোভন চট্টোপাধ্যায়।

শোভন চট্টোপাধ্যায় এই মর্মে খোঁচা দেন ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে কিছু করিনি। আমি ছিলাম 'হার মাস্টার্স ভয়েস'। তার মানে এই নয় যে আমি যখন যা খুশি সিদ্ধান্ত নিয়ে নেব।

ফিরহাদের সমালোচনায় শোভন

ফিরহাদকে টার্গেট করে শোভন চট্টোপাধ্যায় বলেন, আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে কী সিদ্ধান্ত নিতে চলেছি, সেই সিদ্ধান্ত নেওয়ার কারণ কী, কী তার প্রয়োজনীয়তা। আর তা না করলে তো বিতর্ক হবেই। এক্ষেত্রেও বিতর্ক হল। দলকেও অস্বস্তিতে পড়তে হল।

শোভন চট্টোপাধ্যায়ের মুখে এই কথা ফের জল্পনা বাড়ল তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তবে কি শোভন চট্টোপাধ্যায় ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন। তৃণমূলে তিনি যোগ দিতে পারেন এমন জল্পনা বহুদিন ধরেই চলছিল। তা জল্পনাই রয়ে গিয়েছে। তাঁর ফেরা হয়নি তৃণমূলে।

মমতার সঙ্গে শোভন

এবার ফিরহাদের হারাকিরি সিদ্ধান্ত নিয়ে মুখ খুলে তিনি ফের রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে নিতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। একুশের ভোটের ঠিক আগে তিনি একটিবার বিজেপিতে সক্রিয় হয়েছিলেন। কয়েকদিনের সফর শেষ করে ভোটের আগেই মতানৈক্যের জেরে তিন সব সম্পর্ক চুকিয়ে ফেলেছিলেন বিজেপির সঙ্গে।

কিন্তু তাঁর তৃণমূলে ফেরা আর হয়নি। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর তিনি নিজেই জানিয়ে গিয়েছিলেন তাঁর তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। মমতা বন্যোজ পাধ্যায় যেদিন বলবেন, সেদিনই তিনি যোগ দেবেন তৃণমূলে। কিন্তু বছর ঘুরতে গেলেও সেই দিন এখনও আসেনি।

মমতাকে প্রণাম শোভনের

এর মাঝে তিনি নন্দীগ্রাম আন্দোলন নিয়ে একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এবার ফের তিনি সক্রিয় রাজনৈতিক নেতার মতো মতামত পোষণ করলেন কলকাতা পুরসভার সিদ্ধান্ত নিয়ে।

তবে কি আবার তিনি সক্রিয় রাজনীতিতে ফেরার রাস্তা তৈরি করতে নেমে পড়লেন? পার্কিং ফি নিয়ে তিনি মেয়র ফিরহাদা হাকিমের সিদ্ধান্তের সমালোচনা করলেন। সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়পত্র না থাকলে, সেই কাজ করা ফিরহাদ হাকিমের উচিত হয়নি।

ফিরহাদের সমালোচনায় তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের পরিচয়ে একটা প্রতিষ্ঠানের প্রধান হব, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেব সেটা কখনও হতে পারে না। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা কখনই বাঞ্ছনীয় নয়।

শোভনের মন্তব্যে প্রশ্ন উঠেছে তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বস্ততা প্রমাণ করতে চাইছেন তিনি। তাই ফিরহাদের সিদ্ধান্তের সমালোচনা করে কী করণীয় তিনি বুঝিয়ে দিতে চাইছেন। শোভনের মেয়র পদ ছাড়ার পর ফিরহাদ হাকিম সেই পদে বসেছিলেন। এখন ফিরহাদের নড়বড়ে সিটকেই কি টার্গেট করছেন শোভন? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+