Sourav Ganguly: শালবনী নয়, কারখানার জন্য নতুন জায়গা বেছে নিলেন সৌরভ, বিরাট ঘোষণা মহারাজের
কারখানার স্থান পরিবর্তন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বছর মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন যে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তিনি ইস্পাত কারখানা গড়বেন। সেই কারখানায় বিনিয়োগ হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা। কিন্তু এবার কারখথানার স্থান পরিবর্তন করলেন মহারাজ।
২০০৭ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম স্টিল কারাখানা গড়েছিলেন আসানসোলে। পরের কারখানাটি তৈরি করা হয়েছিল বিহারের পাটনায়। এরপরে তৃতীয় কারখানা ফের একবার রাজ্যেই খুলছেন ২২ গজের মহারাজা। আগেই ঘোষণা করেছিলেন শালবনীতে তিনি ইস্পাত কারখানা তৈরি করবেন, কিন্তু এবার সেই কারখানা তৈরির স্থান পরিবর্তন করলেন সৌরভ।

গত বছরের শেষের দিকে একবার এই খবর রটেছিল যে সৌরভের কারখানা শালবনীর জায়গায় হতে পারে গড়বেতায়। অবশেষে রবিবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেম স্বয়ং মহারাজ। মাদ্রিদেই এক বিজনেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। গত বছর স্পেন সফরের মমতার সঙ্গী হন সৌরভ। স্পেন-ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশন, স্পেন চেম্বার অব কমার্সের মঞ্চ থেকেই সৌরভ এই ঘোষণা করেন তিনি তৃতীয় কারখানা তৈরি করবেন। সেটা হবে মেদিনীপুরেই।
শালবনীতে এর আগে অন্য একটি সংস্থার ইস্পাত কারখানা হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। সেই স্থানেই সৌরভের কারখানা তৈরির কথা ছিল। কিন্তু এবার শালবনীতে হল না। পরিবর্তে সৌরভ বেছে নিলেন গড়বেতাকেই।
এই অনুষ্ঠানে ক্রিকেট প্রসঙ্গেও মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটার হিসেবে আইপিএল জিততে পারেননি। তবে তাঁর লক্ষ্য যে আগামী দিনে আইপিএল জয়ী দলের সদস্য থাকা সেকথা জানিয়ে দিলেন মহারাজ। সৌরভের কথায়, '২০১৯ সালে আমি দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিই, সেই বছর দল রানার্স হয়েছিল। এই বছর আমরা ভালো খেলেও প্লে-অফে উঠতে পারিনি। আনার লক্ষ্য আইপিএল জয়ী দলের সদস্য হওয়া।'
একইসঙ্গে দাদা বলেন, যে কোনও ভূমিকাতেই আমি থাকি না কেন, ক্রিকেট আমার প্রথম ভালোবাসা। সাদা আর লাল বল এবং ব্যাট আমার সব সময়ের জন্য প্রিয়। তাই ইস্পাত কারখানা গড়ি বা অন্য কিছু ক্রিকেট আমার প্যাশান, এই খেলাটার সঙ্গে জড়িয়ে থাকতে চাই।'












Click it and Unblock the Notifications