কড়েয়ায় দুষ্কৃতী তাণ্ডব, গুলিতে মৃত নির্মাণ ব্যবসায়ী, পাল্টা অভিযুক্তের বাড়িতে হামলা, দেখুন ভিডিও
সাতসকালে কড়েয়ার ব্রাইট স্ট্রিটে চলল গুলি। গুলিতে মৃত স্থানীয় এক ব্যবসায়ী। স্থানীয় নির্মাণ কাজ ঘিরে এই গুলি চলে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ভোলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সাতসকালে কড়েয়ার ব্রাইট স্ট্রিটে চলল গুলি। গুলিতে মৃত স্থানীয় এক ব্যবসায়ী। স্থানীয় নির্মাণ কাজ ঘিরে এই গুলি চলে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ভোলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী ভোলার সঙ্গে বিবাদ চলছিল আসিফুল রহমানের। মঙ্গলবার সকালে বাড়িত মানে আসিফুল যখন দাঁড়িয়েছিলেন ঠিক তখনই দলবল নিয়ে যায় ভোলা। তর্কাতর্কি শুরু হয়। এরই মধ্যে ভোলা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে খবর। এলাকা সন্ত্রস্ত করেই এলাকা ছাড়া হয় ভোলার দলবল।

সকাল ৮.৪৫ নাগাদ কড়েয়ার ব্রাইট স্ট্রিটে শপিং মলের পিছনের দিকে জমি নিয়ে বিবাদের জেরে গুলি করা হয় বলে জানা গিয়েছে। ব্যবসায়ী আসিফুলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে মৃত বলে ঘোষণা করা হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সাতসকালে গুলি চালনার জেরে আতঙ্কে এলাকাবাসী। অভিযুক্তের গ্রেফতারের দাবি করেছেন তাঁরা।
গুলিতে স্থানীয় ব্যবসায়ী আসিফুল রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
দীর্ঘদিন ধরেই এলাকায় নির্মাণ ব্যবসা নিয়ে গণ্ডগোল দুপক্ষের। মাস কয়েক আগেই এলাকায় গণ্ডগোলের জেরে গুলি চলে।












Click it and Unblock the Notifications