Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'সত্যি কথা বলা যদি বিদ্রোহ হয়, তাহলে হ্যাঁ আমি বিদ্রোহী', ব্রিগেডে হুঙ্কার শত্রুঘ্নর

শহরের সব রাস্তা আজ ব্রিগেডমুখী। আর ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবির কার্যত শক্তি প্রদর্শন করেছে এদিনের ব্রিগেডের মহাসভায়।

শহরের সব রাস্তা আজ ব্রিগেডমুখী। আর ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবির কার্যত শক্তি প্রদর্শন করেছে এদিনের ব্রিগেডের মহাসভায়। এইচ ডি দেবেগৌড়া থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিনের মঞ্চে উপস্থিত ছিল মোদী বিরোধী শিবিরের মোট ২০ জন জাতীয় স্তরের নেতানেত্রী। এদিনের সভা. উপস্থিত ছিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতা শক্রপঘ্ন সিনহা। বিজেপির দলীয় কোন্দল থেকে মোদী সরকারের বিরেধিতা , একাধিক বিষয় নিয়ে এদিন মুখ খোলেন শত্রুঘ্ন সিনহা।

'বহুত জান হ্যায়'...

এদিনের সভায় বক্তব্য রাখতে উঠেই বিহারী বাবু শ্ত্রুঘ্ন সিনহা প্রথমেই সভায় আগত লোকসংখ্যা দেখে উচ্ছ্বাসে বলে ওঠেন ,'বহুত জান হ্যায়...' । তিনি বলেন, 'এর থেকে জানদার সভা আমি দেখিনি।'আর তাঁর বক্তব্যের সঙ্গে সঙ্গেই করতালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা। বক্তব্যের শুরুতেই তিনি সভায় উপস্থিত জনতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

'অটল বিহারী বাজপায়ীর আমলে শাহি শাসন ছিল এখন তানাশাহি চলছে'

এদিনের সভায় শত্রুঘ্ন সিনহা অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তুলে জানান, সেই সময় শাহি আমল ছিল বিজেপিতে । কিন্তু এখন 'তানাশাহি' চলছে বিজেপির অন্দরেই।

রাফাল নিয়ে প্রশ্ন

রাফাল নিয়ে প্রশ্ন

এদিনের সভায় রাফাল নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শত্রুঘ্ন সিনহা। রাফাল ইস্যিুতে টাটা তছরুপের ঘোরতর অভিযোগ তোলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন,'হ্য়াল তো সুখোই পর্যন্ত বানিয়েছিল, তাহলে কি রাফাল বানাতে পারত না ? ওদেরকে বরাত দেওয়া হল না। নতুন একটা কম্পানিকে বরাত দেওয়া হল। যারা সাইকেলের চাকা বানায়নি, তারা কী করে রাফালের বরাত পেল ?' তিনি বলেন, 'রাফায়েল নিয়ে বলছি না যে কেউ দোষী ,এও বলছিনা কেউ দোষী নয় !'

সত্যি কথা বলা যদি বিদ্রোহ হয়, তাহলে আমিও বিদ্রোহী

সত্যি কথা বলা যদি বিদ্রোহ হয়, তাহলে আমিও বিদ্রোহী

এদিন বিজেপির কোন্দলের প্রসঙ্গ তুলে শ্ত্রুঘ্ন বলেন,'সত্যি কথা বলা যদি বিদ্রোহ হয়, তাহলে আমিও বিদ্রোহী'।মজার ছলে এজিন বিহারী বাবু বলেন, পাশে বসে যশবন্ত সিনহা তাঁকে বলেন 'এবার তোমায় বের করে দেওয়া হবে পার্টি থেকে'। যার জবাবে শ্ত্রুঘ্নও জানান যে, তিনি বিজেপি থেকে তাড়ানোর ভয় পাননা তিনি।

নোটবাতিল নিয়ে বিজেপির বর্ষীয়ান নেতারা কিছুই জানতেন না

নোটবাতিল নিয়ে বিজেপির বর্ষীয়ান নেতারা কিছুই জানতেন না

এদিন নোট বাতিল প্রসঙ্গে শ্ত্রুঘ্ন সিনহা বলতে উঠেই জানান, যে নোট বাতিলের মত মোদীর তুঘলঘি সিদ্ধান্ত নিয়ে এদিন শত্রুঘ্ন সিনহা জানান, 'নোট বাতিল সম্পর্কে বিজেপির প্রথম সারির নেতারই জানতেন না। ' এবিষয়ে লালকৃষ্ণ আদবানি , মুরলী মনোহর যোশীরা কিছুই জানতেন না বলে কার্যত মোদীর নাম না করে তাঁকে তোপ দাগেন শত্রুঘ্ন সিনহা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+