রাজনীতি নয়, রাজ্যের স্বার্থে মোদীর সঙ্গে একমঞ্চে উঠেছি : মমতা

কলকাতা, ১৫ মে : বিজেপি-তৃণমূল কি কাছাকাছি আসতে চলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের আগে থেকেই এই প্রশ্নে উত্তাল ছিল রাজ্য-রাজনীতি।

এই পরিস্থিতির ফায়দা তুলতে ছাড়েনি বাম বা কংগ্রেস নেতারা। ঘাসফুল আর পদ্মফুলে কোনও ফারাক নেই তা বোঝাতেই রীতিমতো প্রচার শুরু করেন বিরোধীরা। তবে এই প্রশ্নে কেন্দ্র-রাজ্যের বিজেপি নেতৃত্ব যেমন সেভাবে মুখ খোলেনি তেমনই এব্যাপারে স্পকটি নট ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রাজনীতি নয়, রাজ্যের স্বার্থে মোদীর সঙ্গে একমঞ্চে উঠেছি : মমতা


তবে এদিন সব নীরবতা ভেঙে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানালেন, রাজনৈতিক সুবিধার্থে নয়, রাজ্যের উন্নয়নের স্বার্থে রাজ্য সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে তাঁকে।

কয়েকদিন আগে আসানসোলে ইসকোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী একমঞ্চে বসেন। যা নিয়ে এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতা বলেন, "কেন যাব না? ওটা (ইসকোর অনুষ্ঠান) রাজ্য়ের উন্নয়নমূলক অনুষ্ঠান ছিল।" তাঁর অভিযোগ, তিনি না গেলে বলা হয় অসৌজন্য দেখালেন, আর গেলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে প্রমাণের চেষ্টা হয়।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী রাজ্য সফরে আসার পর একান্তে তাঁর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ইসকোর প্রকল্পের অনুষ্ঠানেও একসঙ্গে মঞ্চ ভাগ করে নেন দু'জনে যা নিয়েই বিতর্ক তৈরি হয় কারণ, গত লোকসভা ভোটের সময় থেকেই দুজনের সম্পর্কে শীতলতা তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+