দিল্লিতে গোপন জবানবন্দি দিলেন রানাঘাটে ধর্ষিতা সন্ন্যাসিনী
নয়াদিল্লি, ৬ এপ্রিল : রানাঘাটে ধর্ষিতা সন্ন্যাসিনী আদালতে গোপন জবানবন্দি দিলেন। এদিন দিল্লির পাতিয়ালা হাউস আদালতে রানাঘাট কাণ্ডে গোপন জবাববন্দি দেন তিনি। অন্যদিকে লুধিয়ানায় ধৃত ৭ বাংলাদেশিকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে জানা যায়, রানাঘাট কাণ্ডে জবানবন্দি দিতে রাজি হয়েছেন আক্রান্ত সন্ন্যাসিনী। সেটা দিল্লিতেই দেওয়ার অনুরোধ জানান তিনি। কারণ নির্যাতিতা সন্ন্যাসিনীকে গোপন জবানবন্দি দেওয়ার আবেদন জানিয়েছিলেন গোয়েন্দারা।

গত শনিবার দিল্লিতে গিয়ে ওই সন্ন্যাসিনীর সঙ্গে কথা বলে আসেন রাজ্য সিআইডির গোয়েন্দারা। সেখানে গিয়েই আদালতে যাওয়ার আবেদন জানানো হয় তাঁকে।
প্রসঙ্গত, আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই সোজা রাজ্য ছেড়ে দিল্লি চলে যান ওই সন্ন্যাসিনী। সেখানকার একটি আশ্রমে রয়েছেন তিনি।
প্রথমে রাজ্য সিআইডি ও পরে লুধিয়ানা পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। এছাড়া কয়েকজন অভিযুক্তের নামে লুক আউট নোটিশ জারি হয়েছে।
২০ মার্চ রাতে রানাঘাটের ওই কনভেন্ট স্কুলে পাঁচিল টপকে ঢুকে লুঠ চালানোর পাশাপাশি, স্কুলের সত্তরোর্ধ্ব সিস্টারকে ধর্ষণ করে দুষ্কৃতীরা।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications