Sanjay Roy Punishment: এটাই তো হওয়ার ছিল, সিবিআই তদন্ত যে কী করেছে তা স্পষ্ট! ফের 'যুদ্ধে'র ডাক
Sanjay Roy Punishment: সঞ্জয় রায় ছাড়াও এর পিছনে আরও অনেকে আছে! সিবিআই'য়ের তদন্তে বিচারক ফাঁক পেয়েছেন। আর সেই কারনেই এহেন নির্দেশ সামনে এসেছে। এমনটাই দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আজ সোমবার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর তা না দিতে পারলে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত।
এ ছাড়াও ধর্ষণের জন্য ৭ লক্ষ এবং হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পরিবারকে দেওয়ার কথা বলা হয়েছে। আর তা দিতে হবে সরকারকে। যদিও ক্ষতিপূরণ নয়, মেয়ের বিচার চাই, আদালতকে জানালেন অভয়ার বাবা-মা। অন্যদিকে জানা যাচ্ছে, এই রায়ের (Sanjay Roy Punishment) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন তাঁরা।

অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরাও এই বিষয়ে (Sanjay Roy Punishment) সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানানো হয়েছে। ফলে নতুন করে এই মামলায় আইনি লড়াই শুরু হতে পারে বলে খবর। এই প্রসঙ্গে আন্দোলনকারীরা জানাচ্ছেন, তদন্তে কোনওদিন সন্তুষ্ট ছিলাম না। আর এই রায় তো নয়। একা সঞ্জয় রায় কখনই দোষী হতে পারে না। এর পিছনে অনেক বড় মাথা আছে। আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের।
ফলে আগামীদিনে আবারও পথে নামার কথা বলছেন জুনিয়র-সিনিয়র চিকিৎসকরাও। এই প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক সৌরভ রায় বলছেন, এটা তো প্রতিষ্ঠানিক খুন। বিরলতম ঘটনা এটা নয়, কীভাবে আদালত তা বলতে পারেন? একজন দিদি টানা ৩৬ ঘন্টা ডিউটি করে বিশ্রাম নিতে গেলেন। তাও আবার তাঁর কাজের জায়গায়, যেটিকে কিনা বাড়ির পর সবথেকে সুরক্ষিত স্থান হিসাবে বলা হয়। ফলে কীভাবে আদালত বিরলতম ঘটনা যে নয় তা আদালত কীভাবে বলতে পারে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ রায়।
তাঁর কথায় এই রায় কখনই আমরা মানছি না। অন্যদিকে আরও এক সিনিয়র চিকিৎসকের কথায়, এটা যে হবে তা আগেই জানা ছিল। এই মামলায় আগেই দুজনকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। যারা অন্যতম অভিযুক্ত। এখনও পর্যন্ত কোনও চার্জশিট দিতে পারল না। সিবিআই যে কি তদন্ত করেছে আর সঞ্জয়ের বিরুদ্ধে কি চার্জশিট দিয়েছে তা বোঝাই যাচ্ছে বলেও দাবি ওই সিনিয়র ডাক্তারের। ফলে পর্যাপ্ত বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই দাবি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications