আরজি কর দুর্নীতি মামলায় জেল হেফাজতেই থাকবেন সন্দীপ ঘোষ
ফের জেল হেফাজতে সন্দীপ ঘোষ। সোমবার সন্দীপ ঘোষ সহ চার জনকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
আর্থিক দুর্নীতি মামলায় এদিন সন্দীপ ঘোষ সহ অন্যদের আলিপুরের সিবিআই বিশেষ আদালতে তোলা হয়েছিল। বিচারক সুজিত কুমার ঝা- এর এজলাসে এই শুনানি হয়। তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আগামী ৭ অক্টোবর পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে থাকতে হবে।

সন্দীপ ঘোষের মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড বাজেয়াপ্ত করেছিল সিবিআই। এদিন সিবিআই তরফ থেকে জানানো হয়েছে ১৮ টি ডিজিটাল ডিভাইস ক্লোন করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ নথি, তথ্য এই সব ডিভাইস থেকে পাওয়া যাবে। এমনই দাবি জোড়ালো ভাবে করছেন সিবিআই আধিকারিকরা।
আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা, বিপ্লব সিংহ ও সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলি গ্রেফতার হয়েছে। তাদের ধারাবাহিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিন আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
ধৃতরা প্রত্যেকেই প্রভাবশালী। তারা জামিন পেলে সমস্যা হবে। বাইরে থাকলে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে। মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টাও হতে পারে। এমনই আশঙ্কার কথা সিবিআই - এর তরফ থেকে জানানো হয়েছে। শেষ পর্যন্ত সিবিআই আধিকারিকদের পক্ষেই রায় দেন বিচারক। সন্দীপ ঘোষ সহ অন্যান্যদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
আরজি করের ঘটনায় গত ১৯ আগস্ট গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে৷ পরে এই মামলায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়। পরবর্তী কালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলাতেও সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। সেই মামলার শুনানিও রয়েছে চলতি মাসেই।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications