গতবারের দীর্ঘ আলপনার পর এবার দীর্ঘ র্যাম্প, মহালয়াতেই নজর টানতে তৈরি সমাজসেবী
গতবার ছিল এক কিলোমিটারেরও বেশি লম্বা আলপনা। আর এবার ৩০০ ফুটের র্যাম্প। দক্ষিণ কলকাতার পুজো-তে এবারও এমনই তাক লাগাচ্ছে সমাজসেবী সংঘ।
গতবার ছিল এক কিলোমিটারেরও বেশি লম্বা আলপনা। আর এবার ৩০০ ফুটের র্যাম্প। দক্ষিণ কলকাতার পুজো-তে এবারও এমনই তাক লাগাচ্ছে সমাজসেবী সংঘ। মহালয়ার সন্ধ্যাতেই উদ্বোধন হবে এই র্যাম্প-এর। এই উপলক্ষ্যে বসছে ফ্যাশন শো-এর আসরও। ভারতে আজ পর্যন্ত এতবড় র্যাম্প তৈরি হয়নি বলেই দাবি সমাজসেবী সংঘের পূজা কমিটির সাধারণ সম্পাদক অরিজিৎ মৈত্রের।

এই ফ্যাশন শো-এর শো-স্টপার করা হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। গতপুজোয় আলপনা তৈরিতে সমাজসেবী সংঘের ৩০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। তাতে পাড়ার বাচ্চারা থেকে থেকে শুরু করে তরুণ-তরুণী এবং বয়স্করাও সমানতালে রাতজেগে হাত লাগিয়েছিলেন। এবারের এই অভিনব র্যাম্প-এ যে ফ্যাশন শো হবে তাতেও অংশ নিতে চলেছেন পাড়ার মহিলারা। ওয়েস্টার্ন লুক থেকে একদম ঐতিহ্যশালী বাঙালি সাজে মহিলা র্যাম্প-এ হাঁটবেন। সমাজসেবী সংঘ বরাবরই উমার-চিরন্তন মৃন্ময়ী রূপকেই ফোকাসে রেখেছে এবারও তার অন্যথা হচ্ছে না। আর তাই সমাজসেবী-এর অভিনব র্যাম্প-ভাবনাতেও উমার সেই মৃণ্ময়ী ভাকেই ফুঁটিয়ে তোলা হচ্ছে বলে জানালেন পূজোর কমিটির সাধারণ সম্পাদক অরিজিৎ মৈত্র।

ইতিমধ্যেই ফ্য়াশন র্যাম্প তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। রবিবার রাতভ কাজ চলবে। মহালয়ার সকালের মধ্যে এই র্যাম্প তৈরি করে ফেলা হবে বলেও জানিয়েছেন অরিজিৎ। এরপর মহালয়ার সন্ধ্যায় সাড়ে ছটা নাগাদ শুরু হবে ফ্যাশন শো-এর অনুষ্ঠান। যা চলবে কয়েক ঘণ্টা ধরে। বেশকিছু বিশিষ্ট সেলিব্রিটি উপস্থিতও থাকবেন সমাজসেবী সংঘের প্রাঙ্গণে।


গতবার সমাজসেবীর আলপনার ছবি দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল। অনেকে বিদেশ থেকেও সোশ্যাল মিডিয়ায় সেই আলপনার ছবি পোস্ট করেছিলেন। এবারও সমাজসেবী সংঘের পুজো প্রাঙ্গণে আলপনার ছোঁয়া থাকছে। এমনকী, যে র্যাম্প-তৈরি করা হচ্ছে তাতেও থাকবে আলপনার টাচ। এমনটাই জানিয়েছেন পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অরিজিৎ মৈত্র।


১০ তারিখে এবার সমাজসেবীর পুজোর উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই পুজোর উদ্বোধন হচ্ছে। ফি বছরই পুজো নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবী। এবারও তার অন্যথা হচ্ছে না। বলতে গেলে পুজোর যাবতীয় চমক নিয়ে এখন জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট এলাকার এই পুজো।

-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications