Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা, রেশন বণ্টন দুর্নীতিতে ইডির জেরার মুখোমুখি!

সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অর্থাৎ ইডি জেরার মুখোমুখি হলেন টলিউড ইন্ডাস্ট্রির নায়িকা। রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তের সাপেক্ষেই সিজিও কমপ্লেক্সের তাঁকে ডাকা হয়। কেন্দ্রীয় সংস্থা ইডি তাঁকে ডেকেছে।

গত ৫ জুন প্রথম বার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা হয়েছিল। ইডির তরফে চিঠি ও ইমেল করা হয় অভিনেত্রীকে। নির্দিষ্ট দিনে তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। কিন্তু সেই সময় জেরার মুখোমুখি হননি অভিনেত্রী।

Rituparna Sengupta

ঋতুপর্ণা সেনগুপ্ত সেই সময় বিদেশে ছিলেন। সেই কারণেই তিনি ইডির মুখোমুখি হতে পারবেন না। সাত দিন সময় চেয়েছিলেন অভিনেত্রী। এই হিসেবে ইডির কাছে পাল্টা বার্তা গিয়েছিল। বিদেশ থেকে ফিরেও অভিনেত্রী সিজিও কমপ্লেক্সে যাননি। এমনই কথা জানা যায়।

ফের সমন যায় ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। আজ বুধবার বেলা ১১ টার পরে সিজিও কমপ্লেক্সে তাঁর ডাক পড়ে। আজ কি তিনি জেরার মুখোমুখি হবেন? সেই প্রশ্ন উঠতে থাকে। বেলা সাড়ে এগারোটা পেরিয়ে গেলেও তিনি কমপ্লেক্সে যাননি। ফলে চর্চা শুরু হয় বিভিন্ন মাধ্যমে।

আর্থিক বিষয়ক কাগজপত্র, ব্যাঙ্কের নথি সহ অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। বেলা বাড়লে ঋতুপর্ণা সেনগুপ্তর হিসাবরক্ষক সিজিও কমপ্লেক্সে যান। তার হাতে একাধিক তথ্য বোঝাই ফাইল ছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত কি তাহলে জেরার মুখোমুখি হবেন? সেই প্রশ্ন ওঠে। তখনই জানা যায় অভিনেত্রী আজ সিজিও কমপ্লেক্সে আসবেন।

বেলা সাড়ে বারোটা নাগাদ ঋতুপর্ণার গাড়ি সিজিও কমপ্লেক্সে ঢোকে। চোখে সানগ্লাস, হাসি মুখে ঋতুপর্ণা গাড়ি থেকে নামেন। সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরেছিল। ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ধেয়ে আসে তাঁর দিকে। কিন্তু কোনও প্রশ্নের উত্তরই তিনি দেননি। সোজা সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢুকে যান।

রেশন বন্টন দুর্নীতি মামলায় তাঁকে ডাকা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে ঋতুপর্ণার নাম কীভাবে জড়ালো? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গত বছর রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল। তিনি এখন জেলবন্দি। এছাড়াও শঙ্কর আঢ্যরাও গ্রেফতার। শেখ শাহজাহানকেও এই মামলায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+