RG kar Hospital Doctor Protest: অবস্থানের ২২ ঘন্টা পার! আলোচনায় রাজি, শর্ত একটাই...পাল্টা ইমেল চিকিৎসকদের

RG kar Hospital Doctor Protest: লালবাজার অভিযানের পুনরাবৃত্তি স্বাস্থ্য ভবনের সামনে! ২২ ঘণ্টা কেটে গেলেও এখনও অবস্থান-বিক্ষোভে অনড় জুনিয়ার ডাক্তাররা। দাবি মানা না হলে আন্দোলন-বিক্ষোভ আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি। আর এর মধ্যেই আলোচনায় চেয়ে নবান্নে পাল্টা ই-মেল আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইমেল করা হয়েছে। যেখানে আলোচনার কথা বলা হয়েছে। একই সঙ্গে শর্তও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতিতে থাকা জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (RG kar Hospital Doctor Protest) ।

RG kar Hospital

সেদিন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ একাধিক দাবিতে স্বাস্থ্য অভিযানের ডাক দেওয়া হয় জুনিয়ার ডাক্তারদের তরফে। আর সেই অভিযানের ২২ ঘন্টা পার! এখনও স্বাস্থ্য ভবনের রাস্তার সামনে অবস্থানে বসে চিকিৎসকরা। প্রবল আন্দোলনে চাপে কিছুটা নমনীয় হয় রাজ্য প্রশাসন। রাতেই বৈঠকের বার্তা দিয়ে জুনিয়ার চিকিৎসকদের ই-মেল পাঠানো হয়।

অপেক্ষা করছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে সাড়া দেননি ডাক্তাররা। স্পষ্ট জানান, নবান্নের তরফে আমরা কোনই ইমেল পায়নি। স্বাস্থ্য সচিবের তরফে ইমেল পাঠানো হয়। যার পদত্যাগ চাইছি, তিনিই মেল করছেন, যা অসম্মানজনক বলে মন্তব্য করেন আন্দোলনকারী চিকিৎসকরা। এমনকি ১০ জন প্রতিনিধি'কে কেন যেতে বলা হচ্ছে, অর্থাৎ সংখ্যা নিয়ে আপত্তি জানান আন্দোলনকারীরা।

এই অবস্থায় জানা যাচ্ছে, চিকিৎসকরা ইমেলের একটি চিঠি দিয়েছেন। যেখানে উর্ধতন কর্তপক্ষের তরফে ইমেল পাঠানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে বৈঠকে ১০ জনের বেশি প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে। এখন দেখার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় নবান্ন।

মঙ্গলবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে নবান্নে সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও উত্তর না পেয়ে তিনি বেরিয়ে গিয়েছেন। তবে ফের বৈঠকের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে অবশ্য কোনও স্পষ্ট উত্তর দেননি রাজ্যের মন্ত্রী। ফলে স্নায়ুযুদ্ধে কে জিতবে তা এখনও স্পষ্ট নয়!

তবে আন্দলনকারী জানিয়েছেন, আলোচনার রাস্তা আমাদের তরফে সবসময় খোলা আছে। তবে স্পষ্ট করতে হবে কে বা কারা কথা বলবেন। এমনকি দাবিও মানতে হবে বলে জানানো হয়েছে (RG kar Hospital Doctor Protest)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+