রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, পরশু খাদ্যসাথী প্রকল্পের অনুষ্ঠান, দু’দিন বন্ধ রেড রোড
রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। রেড রোডে কুচকাওয়াজের সমস্ত প্রস্তুতি সারা। বুধবার থেকেই রেড রোডে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। বুধবার দুপুরে দু’ঘণ্টার জন্য বন্ধ থাকে রেড রোড।
কলকাতা, ২৫ জানুয়ারি : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। রেড রোডে কুচকাওয়াজের সমস্ত প্রস্তুতি সারা। বুধবার থেকেই রেড রোডে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। বুধবার দুপুরে দু'ঘণ্টার জন্য বন্ধ থাকে রেড রোড। এরপর আগামীকাল অর্থাৎ ২৬ জানুয়ারি রেড রোড পুরোপুরি বন্ধ থাকবে। এমনকী এবার প্রজাতন্ত্র দিবসের পরদিনও বন্ধ থাকবে রেড রোড।
২৬ জানুয়ারি পরজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। প্রথামাফিক ওইদিন রেড রোড বন্ধ থাকেই। কিন্তু এবার পর পর দু'দিন রোড রোড বন্ধ থাকার কারণ হল, ২৭ জানুয়ারি রেড রোডে রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের অনুষ্ঠান। সেই কারণে করলকাতা পুলিশের তরফে দু'দিন পর পর রেড রোড বন্ধ থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের এসপি সুপ্রতীম সরকার জানান, দু'দিন অনুষ্ঠান থাকার কারণে বন্ধ থাকবে রেড রোড। আর বুধবার দু'ঘণ্টা বন্ধ থাকার কারণ ছিল, কুচকাওয়াজের আগে নিরাপত্তা ব্যবস্থা ও চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখা। তিনি আরও জানান, এবার সুষ্ঠুভাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য চার হাজার পুলিশকর্মী নিযুক্ত করা হচ্ছে। ডিসি পদমর্যাদার ১৯ জন অফিসার থাকবেন এই অনুষ্ঠানে।
এছাড়া ১০টি ওয়াচ টাওয়ার, ১১টি পুলিশ সহায়তা কেন্দ্র ও ১৪টি অ্যাম্বুলেন্সের বন্দোবস্তও থাকছে। আকাশপথে নজরদারি চালাবে ড্রোন। পরপর দু'দিন বন্ধ থকাআয় রিবহণ ব্যবস্থায় সমস্যা হতে পারে বলে বিকল্প বন্দোবস্তও করে রাখছে কলকাতা পুলিশ। ২৭ তারিখ যাতে ভিড় সরিয়ে রেডরোড খুলে দেওয়া যায়, সেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications