সন্দীপ-অভিজিৎ জামিন পেতেই অভয়া'র মা বললেন, আমি হতাশ! ফের কর্মবিরতি? বড় ইঙ্গিত চিকিৎসকদের

RG Kar Hospital Rape-Murder Case: ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়া দুর্ভাগ্যজনক। একেবারে ব্যর্থ সিবিআই, এর দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিতে হবে বলে তীব্র আক্রমণ শানালেন জুনিয়র চিকিৎসকরা। আর এর প্রতিবাদে ফের একবার আন্দোলনের পথে হাঁটতে চলেছেন তাঁরা।

প্রয়োজনে কর্মবিরতির পথেও হাঁটতে হতে পারে বলেও এদিন কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন আন্দোলনের মুখ অনিকেত মাহাতো। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার ফের জেনারেল বৈঠক করবেন জুনিয়র চিকিৎসকরা। আর সেখানেই আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে জানানো হয়েছে (RG Kar Hospital Rape-Murder Case)। জানা গিয়েছে, এদিন জুনিয়র চিকিৎসকরা একটি মিছিল করা হয়।

hospital

যেখান থেকে ফের একবার জাস্টিসের দাবি জানানো হয়। অন্যদিকে আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাওয়ায় হতাশ বলে জানিয়েছেন নির্যাতিতার মা। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।

বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবার ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন হাসপাতাল-মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়ে গিয়েছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ৯০ দিন পেরিয়ে গেলেও এই মামলায় চার্জশিট জমা দিতে ব্যর্থ সিবিআই। আর এরপরেই আদালত দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করে। আর এই ঘটনার পরেই প্রশ্ন ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে।

সিবিআইকে তীব্র আক্রমন শানান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বলেন, দেশের সর্বোচ্চকারী তদন্ত সংস্থা ৯০ দিন পরেও চার্জশিট জমা দিতে পারল না। অন্যদিকে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের বিরুদ্ধে রাজ্য চার্জশিট পেশের অনুমতি দিচ্ছে না। এটা কী হচ্ছে? এর জবাব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিতে হবে বলে আক্রমণ চিকিৎসকদের। আর এর বিরুদ্ধে ফের একবার নাগরিক সমাজকে পথে নামার ডাক দেওয়া হয়।

অন্যদিকে তদন্তকারী সংস্থার এহেন ভূমিকায় হতাশ অভয়ার মা'ও। বলেন, 'আমার কী বলার আছে! আমি তো সিবিআই নই। তা হলে আমিই করে দিতাম। আমি চূড়ান্ত হতাশ।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+