Raksha Bandhan 2023: রাখিতে লাগানো কোড, স্ক্যান করলেই ম্যাজিক! রাখিতে বিপ্লব কলকাতায়

Raksha Bandhan 2023: দূরে থাকুক বা কাছে... ভাই-বোনের বন্ধন যেন অটুট থাকে। আর সে জন্যই তো রাখি বন্ধন! বহু বছর ধরে ভারতীয় সংস্কৃতিতে রাখির প্রচলন ছিল। আর এই রাখিকে ঘিরে একাধিক রীতি রয়েছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে উপহারের ধরন। এমনকি রাখিতেও এসেছে বদল।

বিশেষ করে প্রযুক্তির দুনিয়ায় আজকাল স্মার্টওয়াচ, স্মার্টফোন ছাড়া ভাবাই যায় না। আর সেখানে রাখি আনস্মার্ট হলে চলে নাকি! রাখির মধ্যেই যদি ভরে দেওয়া যায় ছেলেবেলার ছবি বা ভিডিয়ো? যা দেখে একেবারে চমকে যাবে দাদা বা ভাই?

রাখিতে লাগানো কোড, স্ক্যান করলেই ম্যাজিক!

চিনে নয়, একেবারে কলকাতায় তৈরি হচ্ছে স্মার্টরাখি ( Smart Rakhi) । আর তা বানিয়েছে বাংলার Rinu Rakhi বলে একটি সংস্থা।

সংস্থার কর্নধার পীযূষ খান্দেলিয়া ( Piyush Khandelia) জানাচ্ছেন, এই রাখি একেবারে সাড়া ফেলে দিয়েছে। একেবারে আলোচনা করতে করতেই এই রাখি তৈরি করা হয়েছে। একেবারে নিরাপদ! ডেটা চুরি যাওয়ার কোনও ভয় নেই বলেই জানাচ্ছেন পীযূষ।

কিন্তু কীভাবে কাজ করবে এই স্মার্ট রাখি?

পীযূষ খান্দেলিয়া ( Piyush Khandelia) বলছেন, বাক্সবন্দি রাখিতেই বোন ভরে দিতে পারবে প্রিয় ছবি, ভিডিয়ো বা মেসেজ। সেই রাখিতে থাকা কোড স্ক্যান করলেই ভাই দেখতে পাবে সেগুলি। এক নিমেষে কমে যাবে সব দূরত্ব।

বাক্সবন্দি রাখিতেই বোন ভরে দিতে পারবে প্রিয় ছবি

রাখির আর খুব বেশি দিন বাকি নেই। জমে উঠেছে রাখার বাজার। আগে ফুলের রাখি, উলের রাখির চাহিদা থাকত। ক্রমশ বদলে যাচ্ছে রাখির চেহারা। মূল্য একটু বেশি হলেও স্মার্ট রাখিতে যে আবেগ মিশে থাকবে, তার কোনও মূল্য হয় না। তবে শুধুই স্মার্ট রাখি নয়, শিশুদের জন্যও রয়েছে স্পেশাল রাখি।

কাজের সূত্রে এখন অনেকেই বাড়ির বাইরে থাকেন। তবে বিশেষ দিনগুলোতে কাছের মানুষকে একটু বেশিই মনে পড়ে। আর স্মার্ট রাখি তো করে দিতে পারে ম্যাজিক। ভিনরাজ্যে বা ভিনদেশে থাকা ভাইকে মনের কথা জানানোর এর থেকে ভাল উপায় আর কীই বা হতে পারে! ঐতিহ্যের রাখি এবার কাটুক আধুনিকতার মোড়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+