রেল স্টেশনে ঢুকতে গিয়ে এগুলি নজর না করলে, গুণতে হতে পারে মোটা জরিমানা
এবার থেকে রেল স্টেশনে ঢোকার আগে সাবধান। হাতে করে কোনও প্লাস্টিকের জিনিস নিয়ে ঢোকা যাবে না স্টেশনগুলিতে। প্লাস্টিকের ক্যারিব্যাগ, বোতল-সহ ধরা পড়লেইদিতে হবে মোটা অঙ্কের জরিমানা।
এবার থেকে রেল স্টেশনে ঢোকার আগে সাবধান। হাতে করে কোনও প্লাস্টিকের জিনিস নিয়ে ঢোকা যাবে না স্টেশনগুলিতে। প্লাস্টিকের ক্যারিব্যাগ, বোতল-সহ ধরা পড়লেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। স্টেশন চত্বর পরিষ্কার রাখতে এমনই পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ২ অক্টোবর থেকে চালু করা হবে এই নিয়ম।

যেসব বড় স্টেশনে পরিচ্ছন্নতায় নজর দেওয়া হয় সব থেকে বেশি, সেই সব স্টেশনগুলি নিয়ে সমস্যা বেশি রেল কর্তৃপক্ষেরও। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক সাফাই করা হয় হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনগুলি থেকে। হাজার হাজার প্লাস্টিকে বোতল সাফাই করা হয়। কিন্তু প্রতিদিন সমস্যা বেড়েই চলেছে।
রেলের তরফে পরিবেশ রক্ষার স্বার্থের কথা বলে সমস্যার সমাধানে জোর দেওয়া হয়েছে। তার জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২ অক্টোবর। তবে শুধু হাওড়া কিংবা শিয়ালদহই নয়, সব স্টেশনগুলির জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications