Railway Reservation Counter: শিয়ালদহ-হাওড়া ডিভিশনে বড় পদক্ষেপ! রবিবারও খোলা থাকবে রেল রিজার্ভেশন অফিস
Railway Reservation Counter: ভোট শেষ পুজো শুরু! সামনেই বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)। ইতিমধ্যে পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আর এই সময় বহু মানুষ বেড়াতে যান। দিঘা-পুরী তো আছেই, দেশের বিভিন্ন প্রান্তে লম্বা ছুটিতে যান ভ্রমণ পিপাসু বাঙালি। আর এক্ষেত্রে রেলই (Indian Railway) ভরসা পর্যটকদের কাছে।
খুব সহজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে পৌঁছানো সম্ভব হয়। পুজোর দিনগুলিতে মানুষ যাতে আরাম করে সফর করতে পারেন সেজন্য ট্রেনে অগ্রিম রিজার্ভেশনের অপশন খুলে দিয়েছে পূর্ব রেল (Eastern Railway zone)। শুধু তাই নয়, সুবিধা মতো যাতে রিজার্ভেনশন টিকিট (Railway Reservation Counter) কাটতে পারেন সেজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফে।

Railway Reservation Counter: রবিবারও খোলা থাকবে রিজার্ভেশন অফিস
পুজোর সময় বেড়াতে যেতে তিনমাস আগে থেকে টিকিট কাঁটা যায়। এই সময় ট্রেনের রিজার্ভেশনের (Railway Reservation Counter) জন্য ব্যাপক ভিড় হয় কাউন্টারগুলিতে। আর এই অতিরিক্ত ভিড়ের কারণে, ১৬.০৬.২০২৪ থেকে ১৪.০৭.২০২৪ পর্যন্ত, শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) রবিবার অর্থাৎ ১৬.০৬.২০২৪, ২৩.০৬.২০২৪, ৩০.০৬.২০২৪, ০৭.০৭.২০২৪ ও ১৪.০৭.২০২৪ তারিখে সকালের শিফটে খোলা থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেলওয়ে।
যাত্রীরা যাতে তাদের প্রয়োজন অনুযায়ী টিকিট বুক করতে পারেন সেজন্যই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস (পিআরএস এবং এসআরও) রবিবার উল্লিখিত শিফট এবং তারিখে খোলা থাকবে (Railway Reservation Counter)।
Railway Reservation Counter: শিয়ালদহ ডিভিশনের ৪৫টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে।
আর সেগুলি হল - শিয়ালদহ , কলকাতা, বিধাননগর রোড , দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , দক্ষিনেশ্বর, বেলঘরিয়া, সোদপুর , টিটাগড় , বারাকপুর , শ্যামনগর, কাঁকিনাড়া , নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট , মাজদিয়া, বগুলা , শান্তিপুর, কৃষ্ণনগর সিটি , বেথুয়াডহরী, দেবগ্রাম , পলাশী, বেলডাঙ্গা , বহরমপুর কোর্ট , মুর্শিদাবাদ , লালগোলা , লক্ষীকান্তপুর , বারুইপুর , ডায়মন্ড হারবার, বিরাটি , মধ্যমগ্রাম, বারাসাত, হাবরা , ঠাকুরনগর , বনগাঁও , বসিরহাট , হাসনাবাদ, যাদবপুর , বালিগঞ্জ , টালিগঞ্জ , সোনারপুর, কোমাগাতা মারু বজ বজ , মাঝেরহাট এবং ক্যানিং স্টেশন ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications