পাম্পে নেই ডিজেল, পেট্রোল! আধার কার্ডে মমতার আপত্তির কারণ জানালেন রাহুল

আধার কার্ড ব্যাঙ্ক ও ইনকাম ট্যাক্সে লিঙ্গ হয়ে যাওয়ায় কালো টাকা সাদা করায় অসুবিধা হচ্ছে। তাই আপত্তি তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাষাতেই আধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন রাহুল সিনহা।

আধার কার্ড ব্যাঙ্ক ও ইনকাম ট্যাক্সে লিঙ্গ হয়ে যাওয়ায় কালো টাকা সাদা করায় অসুবিধা হচ্ছে। তাই আপত্তি তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাষাতেই আধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন রাহুল সিনহা। রাজ্যের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে ডিজেল না পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আধার নিয়ে কটাক্ষ

আধার নিয়ে কটাক্ষ

আধার কার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল সিনহা। তিনি বলেছেন, আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক হয়েছে, ইনকাম ট্যাক্স লিঙ্ক হয়ে গিয়েছে। কালোকে সাদা করায় অসুবিধা হচ্ছে। সেই জন্যই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। বলেছেন রাহুল সিনহা।

 মালদহে ট্রেন না চলার কারণ জানালেন রাহুল

মালদহে ট্রেন না চলার কারণ জানালেন রাহুল

মালদহের ভালুকা থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ট্রেন চলছে না। উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগও প্রায় স্তব্ধ। যা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে রাহুল সিনহা বলেছেন, ভালুকা থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত সব সিগন্যাল পোস্ট ভেঙে দেওয়া হয়েছে। ট্রেন কোথা দিয়ে যাবে, প্রশ্ন তুলেছেন রাহুল।

উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ থেকে আগত বাহিনী

উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ থেকে আগত বাহিনী

রাহুল সিনহার আরও অভিযোগ, শুধু উত্তরবঙ্গ নয়, উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ থেকে আগত মমতার বাহিনী। যারা ভাঙচুর করেছে তাদের নিয়ে কোনও মন্তব্য করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের ক্ষেপিয়ে তুলে বলছেন বিজেপিই সব করাচ্ছে।

পাম্পে নেই ডিজেল, পেট্রোল

পাম্পে নেই ডিজেল, পেট্রোল

রাহুল সিনহার অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় সঙ্গে কলকাতার অনেক পাম্পে পেট্রোল, ডিজেল নেই। রাস্তায় যেমন গাড়ি নামাতে চাইছেন না অনেকে, ঠিক তেমনই পেট্রোল ডিজেলের গাড়িও ঢুকতে চাইছে না। এর জবাব মুখ্যমন্ত্রীকেই দিতে হবে, মন্তব্য করেছেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+