ঘর থেকে বেরিয়ে ছুটছেন অধ্যক্ষ, তাড়া করছেন পড়ুয়ারা! অনশন-আন্দোলনের আবহে উত্তপ্ত আরজি কর
ঘর থেকে বেরিয়ে ছুটছেন অধ্যক্ষ, তাড়া করছেন পড়ুয়ারা! অনশন-আন্দোলনের আবহে উত্তপ্ত আরজি কর
ছাত্রাবাস সংস্কার, নিরপেক্ষ হস্টেল কাউন্সিল-সহ একাধিক দাবিতে গত আড়াই মাস ধরে আন্দোলন চলছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবার তাতেই দেখা যাচ্ছে নতুন মোড়। এদিকে সম্প্রতি আন্দোলনকারীরা একটি ভিডিও ভাইরাল করেছেন তাতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের রীতিমতো হুমকি দিচ্ছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর তারপরেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সরব হন পড়ুয়ারা। দেখা যায় নতুন মোড়। এদিকে এই আন্দোলনের আবহেই রবিবার ভোরে নাটকীয় ঘটনার সাক্ষী থাকল আরজি কর হাসপাতাল চত্বর।

ঘর থেকে বেরিয়ে ছুটছেন অধ্যক্ষ
এদিন ভোরে দেখা যায় আচমকাই হাসপাতালে নিজের ঘর থেকে বেরিয়ে ছুটছেন অধ্যক্ষ। তাঁকে পিছন থেকে তাড়া করছেন ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে আন্দোলনকারী পড়ুয়াদের হাত থেকে বাঁচতে রাজা বীরেন্দ্র স্ট্রিটে ঢুকে পড়েন অধ্যক্ষ। সেখানেও তার উপর চড়াও হন পড়ুয়ারা। শেষপর্যন্ত উল্টোডাঙা ট্রাফিক গার্ড অধ্যক্ষকে উদ্ধার করে বলে জানা যায়। এদিকে এই ঘটনার খবর চাউর হতেই নতুন করে শুরু হয়েছে চাপানৌতর।

শনিবার থেকেই চলছে অনশন-ঘেরাও
গতকাল সকাল ১১টা থেকে তাঁরা অধ্যক্ষ ও সুপারকে ঘেরাও করে রাখেন। এমনকী অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হয় অনশন। এদিকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দাবি, সকল পড়ুয়া আন্দোলন করছে না। কিছু নকশালপন্থী বহিরাগতরা বিক্ষোভ করছে। এদিকে এরইমধ্যে আরজি করে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন ও হাউস স্টাফদের একাংশ। যার জেরে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে গোটা হাসপাতাল চত্বরেই।

অসুস্থ হয়ে পড়ে ৬ ছাত্র
এদিকে দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের একাধিক বৈঠকেও মেলেনি রফাসূত্র। এদিকে অনশন চলাকালীন গতকাল অসুস্থ হয়ে পড়েন আরও ৬ ডাক্তারি পড়ুয়া। যার ফলে নতুন করে চাপ তৈরি হয় আরজি কর কর্তৃপক্ষের উপর। এদিকে ইতিমধ্যেই নাকি অনশনকারী পড়ুয়াদের বাড়িতে গিয়ে 'হুমকি' দিয়েছে পুলিশ। অভিযোগ, তাঁদের বাড়িতে গিয়ে অভিভাবকদের প্রভাবিত করার চেষ্টা করছে পুলিশ। আর গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন খোদ অধ্যক্ষ।

পুলিশ পাঠানো নিয়ে সরব আন্দোলনকারী পড়ুয়ারা
এদিকে অনশনকারীদের বাড়িতে পুলিশ পাঠানো নিয়ে সরব আন্দোলনকারী পড়ুয়ারা। অন্যদিকে আরজি করের আন্দোলনে ইতিমধ্যেই সংহতি বার্তা দিয়েছে রাজ্যের আরও একাধিক ছাত্র সংগঠন। এদিকে কলেজ কর্তৃপক্ষের আবার দাবি, পড়ুয়াদের অনেক দাবিই নাকি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনার জন্য কলেজ কাউন্সিলও তৈরি রয়েছে। কিন্তু সেই কাউন্সিলই স্বচ্ছ নয় বলে দাবি পড়ুয়াদের। এমতাবস্থায় আন্দোলনের আবহে উত্তপ্ত আরজি করের অচলাবস্থা কবে কাটবে সেই সদুত্তর এখনও মেলেনি।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications