Kalighater Kaku: ‘কালীঘাটের কাকু’র বাড়িতে বাহিনী, ফোনে CBI নজরদারি; জামিন দিয়েও ‘লক্ষণরেখা’ কেটে দিল হাইকোর্ট

Kalighater Kaku: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay krishna Bhadra) ওরফে 'কালীঘাটের কাকু'কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।

ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের (CBI) মামলাতেও জামিন মঞ্জুর হল তাঁর। হাইকোর্ট জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তী জামিন (Interim Bail) দেওয়া হয়েছে অভিযুক্তকে। নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতে জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট।

Sujay Krishna Bhadra

আদালতের নির্দেশ, বেহালার বাড়িতেই থাকতে হবে তাকে। সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকবেন তার বাড়িতে। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না তিনি। চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখাও করতে পারবেন না সুজয়কৃষ্ণ।

এছাড়াও কালীঘাটের কাকুর দুটি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। সিবিআই তার ফোনে নজরদারি চালাতে পারবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সুজয়কৃষ্ণ ভদ্রের এনজিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে একাধিক হাসপাতাল।

এদিন আদালতে শিয়ালদহ বি আর সিং হাসপাতাল থেকে আবারও সুজয়কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানান সিবিআইয়ের আইনজীবীরা। ২০ মার্চ মামলার পরবর্তী শুনানি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন 'কালীঘাটের কাকু'। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই। আগেই ভয়েস স্যাম্পেল নিয়েছিল ইডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+