Primary Panel Disclosure: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে
ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। প্রাথমিকের প্যানেল প্রকাশ বা আদালতের সামনে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশই খারিজ করা হল এদিন।
সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া হয়। তার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ওই নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশ করতে হবে। ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া প্যানেল প্রকাশ করতে হবে। যদি প্যানেল আগে প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেই প্যানেল আদালতের সামনে পেশ করা হোক।
আদালত যদি কোনও নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায়? প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। সব নথি আপনাদের কাছে থাকার কথা। আপনারাই সেই সব নথির মালিক। আদালত যে কোনও সময় যে কোনও নথি দেখতে চাইতেই পারে। পর্ষদকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সৌমেন সেনের।
আদালত যদি প্যানেল দেখতে চায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে প্রভাবিত হবে? তাদের কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে? পর্ষদকে উদ্দেশ্য করে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। পর পর প্রশ্ন রীতিমতো ধেয়ে এসেছিল আইনজীবীর কাছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে ওই প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হয়েছে। তবে মূল মামলা নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। ওই মামলা ফেরত পাঠানো হল সিঙ্গেল বেঞ্চে। ওই মামলার বাকি বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications