তোলাবাজিতে অভিযুক্ত মমতার পুলিশ! বাড়িতে তল্লাশি

রাজ্য পুলিশের এক আধিকারিকের কসবার বাড়িতে তল্লাশি। তল্লাশিতে অংশ নেয় কলকাতা পুলিশের অ্যান্টি রাওডি স্কোয়াড এবং কসবা পুলিশ। এই আধিকারিকের উত্তরবঙ্গের বাড়িতে তল্লাশি চলে বলে জানা গিয়েছে।

তল্লাশিতে নগদ টাকা, নথিপত্র, এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। দার্জিলিং জেলা পুলিশের ডিআইবিতে কর্মরত এই আধিকারিকের নাম প্রদীপ কুমার দে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রদীপকুমার দের বিরুদ্ধে কলকাতার পুলিশে একটি তোলাবাজির অভিযোগ জমা পড়ে। পরে জানা যায় এই পুলিশ অফিসারের বিরুদ্ধে উত্তরবঙ্গের একাধিক জেলায় তোলাবাজির অভিযোগ রয়েছে।

জানা গিয়েছে, এদিনের তল্লাশির সময় প্রদীপকুমার দে কসবার রাজডাঙার বাড়িতে ছিলেন না। তাছাড়া এখানে তিনি নিয়মিত থাকেনও না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+