ঘন ঘন মেট্রো পরিষেবায় বিঘ্ন! প্রশ্ন যাত্রী হয়রানি নিয়ে

এখন মেট্রো চলাচলে বিঘ্ন ঘটা নতুন কিছু নয়। যখন-তখন ঘটছে এই পরিষেবায় বিঘ্নের ঘটনা। কোনও সময় যান্ত্রিক ত্রুটি তো, কোনও সময় তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি।

এখন মেট্রো চলাচলে বিঘ্ন ঘটা নতুন কিছু নয়। যখন-তখন ঘটছে এই পরিষেবায় বিঘ্নের ঘটনা। কোনও সময় যান্ত্রিক ত্রুটি তো, কোনও সময় তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি। সঙ্গে যাত্রী নিরাপত্তায় গলদেরও অভিযোগ তুলছেন কেউ কেউ। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সময় মেট্রোতে যাত্রী হয়রানি ঘটনা ঘটছে বলেই অভিযোগ যাত্রীদের।

যান্ত্রিক ত্রুটির জেরে যাত্রী হয়রানি

যান্ত্রিক ত্রুটির জেরে যাত্রী হয়রানি

নতুন বছরে গত মাস দেড়েকে মেট্রোয় যাত্রী হয়রানির একাধিক ঘটনা ঘটেছে। যার মধ্যে বেশিরভাগই ব্যস্ত সময়ে যান্ত্রিক ত্রুটি কিংবা মেট্রো রেক থেকে ধোঁয়া বেরনোর মতোা ঘটনা। ৩১ জানুয়ারি মেট্রোর রেকের নিচ থেকে আগুনের ফুলকি দেখা যায়। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তখন তাঁদের দাবি ছিল, মাস দুয়েক পরিষেবা বন্ধ রেখে রোগ সারিয়ে ফিরে আসুক মেট্রো। ২৫ জানুয়ারি মহানায়ক উত্তমকুমার স্টেশনে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল।

ডিসেম্বরে ঘটে বড় ঘটনা

ডিসেম্বরে ঘটে বড় ঘটনা

ডিসেম্বরে মেট্রোয় আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু তার পরেও যে মেট্রো কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি, ওইদিনের ঘটনা থেকেই তা পরিষ্কার।

প্ল্যাটফর্মে আটকে মহিলা

প্ল্যাটফর্মে আটকে মহিলা

নভেম্বরে মেট্রোয় শেষ ট্রেন থেকে এসপ্ল্যানেড স্টেশনে নেমেছিলেন পেশায় চিকিৎসক এক মহিলা। প্ল্যাটফর্ম থেকে বেরোতে তাঁর দেরি হয়ে গিয়েছিল। গিয়ে দেখেন সব দরজা বন্ধ হয়ে গিয়েছে। কান্না, চেঁচামেচি, ১০০ ডায়ালে ফোনের পর পুলিশ গিয়ে সাটার তুলে মহিলাকে উদ্ধার করেছিলেন বলে জানা যায়।

যুগল হেনস্থা

যুগল হেনস্থা

এর আগে একদল যাত্রীর হাতে এক যুগলের হেনস্থার ঘটনাও ঘটেছিল। স্টেশন চত্বরেই চলেছিল মারধর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+