অর্পিতার দুই ফ্ল্যাটে কোটি কোটি টাকা এল কোথা থেকে? তিন শব্দে উত্তর পার্থর
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বান্ধবীর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি। সঙ্গে গয়না, জমির দলিল কী না ছিল সেখানে। ইতি থেকে বিরোধী রাজনৈতিক দল, সবাই অভিযোগ করেছিলেন সেই টাকা রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ই।
এদিন ফের একবার পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা ফের একবার অস্বীকার করেন। তিনি বলেন, নিয়োগে মন্ত্রীর কোনও রোল নেই। এখানে বোর্ডই সব। বোর্ড নিজেস্ব আইনের মাধ্যমে পরিচালিত হয়।

অন্যদিনের মতো জেল থেকে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। প্রশ্ন ছিল অর্পিতার ফ্ল্যাটে কোটি কোটি টাকা রাখল কে? সেখানে ওই টাকা কীভাবেই বা পৌঁছল? যার উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, খুঁজে বের করুন।
নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে গত বছরের ২২ জুলাই। দক্ষিণ কলকাতায় নাকতলার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। সেই দিনই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের একটি ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা নগদে উদ্ধার করা হয়।

এরপরেই অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আরও প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার করেন ইডির আধিকারিকরা। এত টাকা উদ্ধারের পরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। দিন ছয়েকের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলের দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুরু থেকেই পার্থ চট্টোপাধ্যায় দাবি করে আসছেন ওই টাকা তাঁর নয়। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেন, ফ্ল্যাটে যে অত টাকা রাখা হয়েছিল তা তিনি জানতেন না। আর যে টাকা উদ্ধার হয়েছে, তার সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি করেছিলেন তিনি। তা ছাড়া যে ঘরে টাকা রাখা হয়েছিল, সেখানে তাঁর যাওয়ার অধিকার ছিল না বলেও দাবি করেছিলেন অর্পিতা।

এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালত থেকে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খুঁজে বের করুন। এর বাইরে এব্যাপারে তিনি আর কিছুই বলেননি।
এদিন কথা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নব জোয়ার কর্মসূচিকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি এই কর্মসূচির সাফল্য কামনাও করেন। প্রসঙ্গত মঙ্গলবার থেকে শুরু এই কর্মসূচিতে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারে পৌঁছে গিয়েছেন কোচবিহারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications