পার্কস্ট্রিটের হোটেলে যুবক খুনে অধরা দুই সঙ্গী, তদন্তে পুলিশ
পার্ক স্ট্রিটের একটি হোটেলের ঘর থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এখনও অধরা তাঁর দুই সঙ্গী। পুলিশ তাদের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই তিন যুবক কেন হোটেলে ঘর ভাড়া করেছিলেন এবং তাদের মধ্যে পরিচিতি কীভাবে হল।
পুলিশের সন্দেহ, মৃতের দুই সঙ্গী অন্য রাজ্যে পালিয়ে থাকতে পারে। এই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। অন্যদিকে, মৃত যুবকের পরিবার পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শুক্রবার সকালে পার্ক স্ট্রিট এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের বক্সখাটের ভেতর থেকে রাহুল লাল নামে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে জানা গিয়েছে, গত ২২ অক্টোবর রাহুল তাঁর দুই সহযোগীর সঙ্গে কয়েক ঘণ্টার জন্য হোটেলের রুমটি ভাড়া নিয়েছিলেন। কেন অল্প সময়ের জন্য ঘর ভাড়া নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ সূত্রে খবর, রাহুলের বিরুদ্ধে চুরির অভিযোগসহ কিছু অপরাধের রেকর্ড রয়েছে। এর প্রেক্ষিতে ওই তিন যুবকের হোটেল ভাড়া নেওয়ার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, ২২ অক্টোবর বিকেল ৫টায় তিন জন মিলে রুমটি কয়েক ঘণ্টার জন্য ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পরপরই তাদের মধ্যে একজন হোটেল ছেড়ে চলে যায়। সেই যুবক কোথায় গিয়েছিলেন এবং কেন ফিরে এসেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পলাতক দুই যুবকের সঙ্গে ওড়িশার যোগসূত্র রয়েছে বলেও তথ্য মিলেছে, তাই পুলিশ ওড়িশাতেও তাদের খোঁজ চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে রাহুলকে হত্যা করা হয়েছে। তবে তার মাথার পিছনে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। যা তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। পলাতক দুই ব্যক্তির কাছে মোবাইল ফোন ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ মোবাইলের লোকেশন ট্র্যাক করে তীহলে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।
-
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications