Panchayat Election 2023: শুভেন্দু পুলিশের বিরুদ্ধে আনলেন চাঞ্চল্যকর অভিযোগ, নিশানায় মমতা-রাজীব

Panchayat Election 2023: রাজ্য পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে আদালতের দৃষ্টি আকর্ষণের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তীব্র নিশানা করে শুভেন্দু বলেন, পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো চলে যেভাবে কলকাতা হাইকোর্টের একের পর এক রায়ের অবমাননা করে চলেছেন তার প্রতিবাদেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু এদিন টুইটে লিখেছেন, রাজ্য সরকার ও রাজ্য পুলিশ এখন সর্বতোভাবে হোমগার্ড, এনভিএফ, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও কোস্টাল কনট্রাকচুয়ালদের প্রলুব্ধ করছে পঞ্চায়েত ভোটের আগে। সরকার সম কাজে সম বেতন সুনিশ্চিত করতে না পেরেই পঞ্চায়েত নির্বাচনের মডেল কোড অব কন্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।

শুভেন্দু নথি পেশ করে অভিযোগ করেছেন, এই বিভাগগুলিতে কর্মরতদের বাড়ির লোকজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করলে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে স্কলারশিপের আবেদন যাতে করতে পারেন সেজন্য সর্বত্র ফর্ম পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে কালীঘাটের আইসিকে দিয়ে লোভ দেখানো হচ্ছে।

শুভেন্দুর কথায়, স্বল্প বেতনে কাজ করতে হয় এই বিভিন্ন বিভাগে। ৩৬ শতাংশ ডিএ বাকি পুলিশের, সরকার দিতে পারছে না। যার ফলে জুনিয়র কনস্টেবল থেকে ডিএসপি পদমর্যাদার সকলেই কয়েক হাজার টাকা বেতন কম পাচ্ছেন। বিভিন্ন ধরনের পদ তৈরি করে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। অথচ স্থায়ী কর্মীদের মতো একই কাজ করতে হচ্ছে অস্থায়ী, চুক্তিভিত্তিক কর্মীদের।

রাজ্যের বিরোধী দলনেতা টুইটে আরও লিখেছেন, যদি মহৎ উদ্দেশ্য নিয়েই এটা করা হয়ে থাকে তাহলে কেন নির্বাচনের দিন ঘোষণার আগে তা করা হলো না? গোটা বিষয়ের দিকে রাজ্য নির্বাচন কমিশনের চোখ বুজে থাকার সমালোচনাও করেন শুভেন্দু। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনারের এম ভূমিকা দুর্নীতিতে যুক্ত থাকার কারণেই।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী আজ কলকাতায় বলেন, আদালত ২০১৩ সালের মডেলে নির্বাচন করতে বলেছে। সেবার ২৬০ কোম্পানি বাহিনী এসেছিল। এবার ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি বাহিনী দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০১৩ সালে পাঁচ দফায় ভোট হয়েছিল। এই নির্বাচন কমিশন, এই রাজ্য পুলিশ থাকলে এক দফায় ভোট নির্বিঘ্নে হওয়া অসম্ভব। দফা বাড়ানো ছাড়া গতি নেই।

শুভেন্দু আরও বলেন, ২০১৩ সালে প্রায় ৯০ শতাংশ বুথে প্যারা মিলিটারি ফোর্স ছিল। সেক্টর, কুইক রেসপন্স টিম, থানা-সহ সব জায়গায় পর্যাপ্ত বাহিনী ছিল। অবিলম্বে যাতে বাহিনী বিভিন্ন গ্রামে গিয়ে, থানায় থেকে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারে এবং রাডনৈতিক দলগুলি প্রচার সারতে পারে, তার বন্দোবস্ত করার দাবি জানান শুভেন্দু।

রাজীব সিনহা

রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করে শুভেন্দু অধিকারী আরও বলেন, রাজ্য নির্বাচন কমিশন যেভাবে আদালতে যাচ্ছে তা যেতে পারে না। নির্বাচন কমিশন থেকেই জানতে পেরেছি সঞ্জয় বনশলকে নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যাবতীয় কাজ করছেন রাজীব সিনহা। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে আইপ্যাক নির্বাচন পরিচালনা করছে বলে কটাক্ষ শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+