দুর্গাপুজোয় কলকাতা মাতাতে পদ্মাবতী, বাজিমাত হবে তো

এক সিনেমা তা নিয়ে যখন গোটা দেশ উত্তাল , তখন সেটিকেই আবার শিরোনামে নিয়ে এল কলকাতা

একটা সিনেমা গোটা ভারতে চাঞ্চল্য। পরিস্থিতি এমন যে গোটা ভারতে একটাই সমস্যা বলে মনে হচ্ছিল, সেটা হল পদ্মাবত ও তাঁর মুক্তি।

দুর্গাপুজোয় কলকাতা মাতাতে পদ্মাবতী, বাজিমাত হবে তো

যাই হোক অনেক টালবাহান, সুপ্রিম কোর্টের দফায় দফায় সওয়াল জবাব পেরিয়ে মুক্তি পেয়েছে 'পদ্মাবত'। ছবি ঘিরে প্রথম দিকে হিংসার ঘটনা ছড়ালেও এখন সব চুপচাপ বক্স অফিসে বহু বিতর্কিত সঞ্জয় লীলা বনশালি চুটিয়ে ব্যবসা করে নিচ্ছেন। কেউ মুগ্ধ পদ্মাবতীর লুকে, কেউ আবার খিলজীর চরিত্রাভিনয়ে।

এর মধ্যেই ব্রেকিং নিউজ কলকাতায় পুজোর সময় আসতে চলেছে পদ্মাবতী। চমকে উঠছেন ভাবছেন সিঙ্গল প্লেক্স , মালটিপ্লেক্স কাঁপানো পদ্মাবত তো রমরমিয়ে চলছে তাহলে আবার পুজোর সময় কী করে আসবে সেই ছবি। পদ্মাবতীর চিতোর দুর্গের আদলে তৈরি হবে কলকাতার বিখ্যাত দুর্গাপুজো শ্রীভূমির প্যান্ডেল। ক্যালেন্ডারের পাতায় পুজো আছে ১৫ অক্টোবর। আর এখন সবে ফেব্রুয়ারি তারমধ্যেই নিজের ক্লাবের পুজোর থিম জানিয়ে দিলেন তৃণমূলের বিধায়ক সুজিত বসু।

দুর্গাপুজোয় কলকাতা মাতাতে পদ্মাবতী, বাজিমাত হবে তো

কলকাতায় যে দুর্গা পুজোগুলি হাইপ্রোফাইলের তালিকায় থাকে তারমধ্যে শ্রীভূমির দুর্গাপুজো লিস্টের একদম ওপরের দিকে। গত বছর 'বাহুবলী' থিম করে বাজিমাত করেছিল এই পুজো। সুপারহিট সেই ছবির মতোই সুপারহিট হয়েছিল সুজিত বসুর পুজো। এবার বিতর্কিত পদ্মাবতের -থিমের পুজো কতটা হিট হবে তা বোঝা যেতে কয়েক মাসের অপেক্ষা।

দুর্গাপুজোর জনপ্লাবনই রেটিং দিয়ে দেবে সেরা এই পুজো, সেরার -সেরা হতে পারল কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+