কামারহাটিতে দিনে দুপুরে শুটআউটে মৃত এক! এলাকায় আতঙ্ক
দিনে দুপুরে শুটআউট। ঘটনাটি ঘটেছে কামারহাটির দাশুরবাগানে। ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। দিনে দুপুরে শুটআউটে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এর মধ্যে একজনকে আটকও করেছে পুলিশ।
দিনে দুপুরে শুটআউট। ঘটনাটি ঘটেছে কামারহাটির দাশুরবাগানে। ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। দিনে দুপুরে শুটআউটে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এর মধ্যে একজনকে আটকও করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসন নিষ্ক্রিয় হওয়ার কারণে এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে।
রবিবার বেল তখন সাড়ে বারোটা। কামারহাটি ফাঁড়ির কাছে দাশুর বাগানে হঠাৎই গুলির শব্দ পাওয়া যায়। বছর বাইশের গুলিবিদ্ধ এক যুবককে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে এলাকার দুই দুষ্কৃতীদলের মধ্যে বচসা চলছিল। মূলত এলাকা দখলের লড়াই নিয়েই এই বচসা বলে খবর।
ঘটনার পরেই এলাকায় যায় বেলঘড়িয়া থানার পুলিশ। এলাকা থেকে এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

Click it and Unblock the Notifications