রানাঘাট ধর্ষণ কাণ্ড : ঘৃণা নয়, নেশার ঘোরেই সন্ন্যাসিনীকে নিগ্রহ, জানাল অভিযুক্ত নজরুল
কলকাতা, ১৯ জুন : রানাঘাটে বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত নজরুল ওরফে নজুকে বুধবার রাতে গ্রেফতার করেছেন সিআইডির আধিকারিকরা।
তারপর তাকে দফায় দফায় জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি সূত্রে খবর, ধৃত নজরুল জানিয়েছে, সন্ন্যাসিনীকে ধর্ষণের কোনও উদ্দেশ্য ছিল না। কোনও ঘৃণা থেকে সে ধর্ষণের ঘটনা ঘটায়নি বলে জানিয়েছে সে। [দিল্লিতে গোপন জবানবন্দি দিলেন রানাঘাটে ধর্ষিতা সন্ন্যাসিনী]

বাংলাদেশের নাগরিক নজরুলকে সিআইডি অফিসাররা শিয়ালদহ থেকে গ্রেফতার করেন। রানাঘাট সিস্টার ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের বয়ান অনুযায়ী, নজরুলই সেদিন রাতে ওই সন্ন্যাসিনীকে ধর্ষণ করেছিল। নজরুল গোয়েন্দাদের জানিয়েছে, সে নেশায় ঘোরে ছিল। সে ডাকাতি করতে গেলে বৃদ্ধা সন্ন্যাসিনী তাকে আটকান। ফলে বাধ্য হয়েই সে ধর্ষণের ঘটনা ঘটায়।
ঘটনায় জড়িত মূলচক্রী মিলন সরকার সহ পাঁচ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিস। নজরুলকে গ্রেফতারের ফলে ধৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬-য়ে। আরও দুই অভিযুক্ত এখনও অধরা পুলিশের হাত থেকে।
গত ১৩ মার্চ রাতে রানাঘাটের একটি কনভেন্টে স্কুলে ধর্ষিতা হন সত্তরোর্ধ্ব এক সন্ন্যাসিনী। সেই ঘটনায় সারা রাজ্যে এমনকী দেশে-বিদেশে প্রতিবাদ সংঘটিত হয়। পোপের প্রতিনিধি এসে দেখা করে যান নির্যাতিতার সঙ্গে। খ্রিস্টানদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে বলে খবর রটানো হয়।
তবে নজরুলের বক্তব্য শুনে পুলিশের মনে হচ্ছে এটা কোনও হিংসার ঘটনা নয়। কোনও রাগ থেকে এই ঘটান ঘটানো হয়নি, ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল মিলন সরকার, নজরুল সহ গোটা দলটি। তবে আরও সবদিক খতিয়ে দেখে তবেই সিআইডি চার্জশিট দাখিল করবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications