এবার গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে বই পড়ার সুযোগ দিচ্ছে পরিবহণ নিগম
এবার গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে বই পড়ার সুযোগ দিচ্ছে পরিবহণ নিগম
মনোরঞ্জন করতে তিলোত্তমাকে একের পর এক নবরূপে সাজিয়ে তুলছে পরিবহণ নিগম। কখনও ট্রাম লাইব্রেরি তৈরি করছে তো কখনও আবার ট্রাম ওয়ার্ল্ড। এবার পর্যটক টানতে নয়া উদ্যোগ নিল পরিবহণ নিগম। এবার গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে বই পড়ার সুযোগ করে দিচ্ছে তারা। মূলত শিশু ও কিশোর-কিশোরীদের কথা ভেবেই এই উদ্যোগ। ২৭ তারিখ থেকে শহরে চালু হচ্ছে 'লাইব্রেরি অন বোট'।

ট্রাম লাইব্রেরি চালু হয়েছিল আগেই। সেই সাফল্যের কথা মাথায় রেখেই নয়া উদ্যোগ নিল পরিবহণ নিগম। অর্থাত্ ট্রামের পর এবার লঞ্চে বসেই সুযোগ মিলবে বই পড়ার। মূলত বাংলা ও ইংরেজি ভাষার শিশু ও কিশোর সাহিত্যের বই সাজানো থাকবে লঞ্চে। সঙ্গে থাকবে গান শোনা সুযোগ এবং মুখরোচক খাবারের ব্যবস্থাও। রয়েছে ফ্রি ওয়াইফাই। হাতের কাজ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে গোটা লঞ্চ। আর এই লঞ্চে চড়ার খরচও সাধারনের সাধ্যের মধ্যে।
পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বের যাত্রীদের টিকিটের খরচ ১০০ টাকা। ১৮ বছরের নিচে সকলের টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা। শিক্ষামূলক ভ্রমণের জন্য গোটা লঞ্চটি ভাড়াও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে খরচ পড়বে ৪ হাজার টাকা। সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে তিনবার সুযোগ থাকছে এই লঞ্চে চড়ার। মিলেনিয়াম পার্ক থেকে প্রথম লঞ্চটি ছাড়বে বেলা ১১ টায়। এরপর দুপুর সোয়া একটা ও সাড়ে তিনটে নাগাদ পরের দুটি লঞ্চ ছাড়বে। পরিবহণ নিগমের তরফে আরও জানানো হয়েছে, সারা বছর এই লঞ্চে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। গল্প বলা, কবিতা পাঠের আসর-সহ একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে লঞ্চে।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications