Ladis Special Train-র পর এবার শহরের রাস্তায় নামছে লেডিস স্পেশাল বাস, কবে থেকে জেনে নিন

লেডিস স্পেশাল ট্রেন চালু করেছিল রেল। অফিস টাইমে শিয়ালদহ এবং হাওড়া রুটে চালু হয়েছিল ট্রেনগুলি। নিত্যযাত্রী মহিলা যাত্রীদের কথা মাথায় রেখেই এই ট্রেন চালু করেছিল রেল। শহরের রাস্তায় নামছে লেডিস স্পেশাল বাসও। আগামীকাল থেকে শহরের রাস্তায় নামছে এই লেডিস স্পেশাল বাস।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আগামীকাল এই বাসগুলির উদ্বোধন করবেন। হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে বাসগুলি। সকাল সাড়ে ৯টা এবং ১০টায় বাসগুলি ছাড়বে। বাসে মহিলা যাত্রীদের সুবিধার জন্য মহিলা কনডাক্টরও থাকবেন। বাসের সামনে লেখা থাকবে লেডিস স্পেশাল। ঠিক যেমনটা মুম্বই শহরে দেখা যায়।

Ladies Special Bus

পুরুষ যাত্রীরা এই বাসে উঠতে পারবেন না। প্রথমে হাওড়া থেকে দুটি বাস চালু করা হচ্ছে। পরবর্তীকালে শিয়ালদহ থেকেও লেডিস স্পেশাল বাস চালু করার পরিকল্পনা রয়েছে পরিবহন দফতরের। এমনকী পরবর্তী কালে এসি লেডিস স্পেশাল বাস চালানোর পরিকল্পনাও রয়েছে। যদিও ২০১৩ সালে একবার শহরে লেডিস স্পেশাল বাস চালু হয়েছিল। কিন্তু সেটা ঠিক মতো সাড়া না মেলায় বন্ধ হয়ে যায়। এবার আবার নয়া উদ্যোগে দুটি লেিডস স্পেশাল বাস চালু করা হচ্ছে।

হাওড়া স্টেশন থেকে প্রথমে দুটি বাস চালু করার প্রথম উদ্দেশ্য হল কলকাতা শহরে প্রতিদিন শহরতলি থেকে অসংখ্য মহিলা অফিসে আসেন। সরকারি এবং বেসরকারি উভয় অফিসেই মহিলারা কাজ করতে যান। সেই সময় সাধারণ বাসে প্রচণ্ড ভিড় থাকে। সেকারণে মহিলাদের পক্ষে কঠিন হয়ে পড়ে বাসে যাত্রা করা। মহিলা নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই এই লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+