জিডি বিড়লা, কারমেলের পর এবার কমলা গার্লস, ছাত্রীকে যৌন নির্যাতনে গ্রেফতার অশিক্ষক কর্মী

কেয়াতলায় বিবেকানন্দ পার্কের পাশে থাকে কমলা গার্লস-এর নাম সর্বজনবিদিত। উন্নতমানের শিক্ষায় এই স্কুলের নাম বরাবরই উজ্জ্বল।

স্কুল চত্বরে যৌন নির্যাতনে এবার নাম জড়াল দক্ষিণ কলকাতার আরও এক স্কুলের। যার জেরে একজন অশিক্ষক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৯ তারিখে দেশপ্রিয় পার্কে কারমেল স্কুলের প্রাথমিক বিভাগ উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিভাবকরা দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ আনেন। অভিযুক্ত শিক্ষক সৌমেন রানাকে পরে গ্রেফতারও করা হয়। কিন্তু, তখন অনেকেই জানতেন না যে দেশ্রপ্রিয় পার্ক থেকে কয়েক মিনিটের দূরত্বে থাকা আরও এক স্কুলে ঠিক একই অভিযোগে এক অশিক্ষক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ কলকাতার আরও এক নামী স্কুলে যৌন নির্যাতন

কেয়াতলায় বিবেকানন্দ পার্কের পাশে থাকে কমলা গার্লস-এর নাম সর্বজনবিদিত। উন্নতমানের শিক্ষায় এই স্কুলের নাম বরাবরই উজ্জ্বল। জানা গিয়েছে, নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অশিক্ষক কর্মী মলয়কুমার বড়ুয়াকে ৯ তারিখে গ্রেফতার করা হয়। অভিযোগ, ৮ তারিখে মলয় স্কুলের ফাঁকা স্থানে ওই ছাত্রীটির সঙ্গে আপত্তিজনক কাজ করার চেষ্টা করেন বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই ছাত্রী এই ঘটনার কথা বাড়ির লোককে জানান। ওই দিনই রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ছাত্রীটির পরিবার। পকসো আইনে মামলাও দায়ের হয়। এরপরই ৯ তারিখেয় পুলিশ মলয়কে কমলা গার্লস স্কুল থেকে গ্রেফতার করে।

দক্ষিণ কলকাতার আরও এক নামী স্কুলে যৌন নির্যাতন

গোটা বিষয়টিতে ক্ষুব্ধ ছাত্রীদের অভিভাবকরা। ১০ তারিখ সকাল থেকে তাঁরা সই সংগ্রহ অভিযানও শুরু করেছেন। স্কুলে শুধুমাত্র যাতে মহিলা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরই রাখা হয় সে ব্য়াপারে স্মারকলিপি জমা দিতে চলেছেন অভিভাবকরা।

দক্ষিণ কলকাতার নামী স্কুলগুলির মধ্যে অন্যতম এই কমলা গার্লস। বহু দশক ধরে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল অবদান রেখে চলেছে তারা। এমন এক স্কুলেও এবার ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় হতবাক অনেকেই। বছর খানেক আগেও স্কুলের মধ্যে যৌন নির্যাতনের এমন এক অভিযোগ সামনে এসেছিল। কিন্তু, বিষয়টি তখনকার মতো মিমাংসা হয়ে যায়। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে যে স্মারক লিপি জমা দিতে চলেছেন তাতে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার সঙ্গে সঙ্গে সিসিটিভি লাগানোর দাবিও জানাতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+