বাংলার রাজনীতির ময়দানে তেজস জনকল্যাণ পার্টির উত্থান, 'এক থালা ভাত' প্রতীকে লড়বে দল
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। বছরের প্রথমদিন থেকে সমস্ত ভুলভ্রান্তি শুধরে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। পাল্টা আরজি কর, স্যালাইন সহ একাধিক ইস্যুকে মাথায় রেখে ময়দানে বঙ্গ বিজেপি। ২০২৫ এর শুরু থেকেই বঙ্গ রাজনীতিতে একেবারে টানটান উত্তেজনা। আর এর মধ্যেই বাংলার রাজনীতিতে নয়া পার্টির উত্থান।
তেজস জনকল্যাণ পার্টি। দুর্নীতি আর প্রশাসনিক দুর্বলতার অভিযোগে যখন জেরবার শাসকদল সেই সময় একেবারে নতুন উদ্দেশ্যে ময়দানে নামল এই দল। নেত্রীর নাম রুবি গুপ্ত। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে সকল মানুষের মুখে একথালা ভাত তুলে দেওয়াটা প্রয়োজন। সবাই যাতে শান্তির ভাত খেতে পারেন সেই ব্যবস্থাই করছে তেজস জনকল্যাণ পার্টি।

আর সেই কারণে দলের প্রতীক 'এক থালা ভাত' রাখা হয়েছে। এই প্রসঙ্গে দলনেত্রী আরও জানিয়েছেন, তেজস কথাটির অর্থ হল সূর্যের প্রথম রশ্মি। আর সেই শক্তি আছে বলেই দলের নামের শুরুতেই 'তেজস' রেখেছেন, এমনটাই জানিয়েছেন রুবি গুপ্ত।
তিনি মনে করেন, বাঙালির নিজস্ব কোনও দল নেই। বাঙালি মধ্যবিত্তদের জন্য একটি রাজনৈতিক দল হিসাবেই তেজস জনকল্যাণ পার্টিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান রুবি। তবে কোনও কুৎসা কিংবা কটুক্তির বাইরে গিয়ে শুধুমাত্র মানুষের জন্য সেবা দলের প্রতিষ্ঠা করতে চান তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলার কোনও বিকল্প দল এই মুহূর্তে নেই বলে বলেই মনে করেন রুবি। আর সেই জায়গাটাই নিতে চান রুবি। আর সেই লক্ষ্যেই এখন থেকে তেজস জনতা পার্টি কাজ শুরু করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন সভানেত্রী।
তবে বর্তমান পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল করাটা বাংলায় রীতিমত চ্যালেঞ্জের! মিথ্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাপ থাকে বলে বহু ক্ষেত্রেই স্বীকার করেন বিরোধী দলের নেতারা। এই অবস্থায় কতটা কঠিন নতুন একটি দলকে নিয়ে এগিয়ে যাওয়াটা? এই প্রসঙ্গে রুবি জানান, যে কেউ মিথ্যা মামলা করতে পারে, তবে ব্যক্তিগত কুৎসা তেজস করতে চায় না। এই সব করে হয়ত খনিকের হাততালি পাওয়া যায়... কিন্তু বাংলায় এর থেকে অনেক বড় কাজ পড়ে আছে বলে মনে করেন দলনেত্রী।
তবে সরকারের একাধিক জন বিরোধী ইস্যু আছে। আগামিদিনে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে তেজস জনকল্যাণ পার্টি কাজ করবে এবং পথে নামবে বলেও এদিন জানিয়েছেন রুবি গুপ্ত। শুধু তাই নয়, আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচনেও শাসকদলের চোখ চোখ করে তেজস জনকল্যাণ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানিয়েছেন। তবে কোনও জোটে নয়, একা মানুষের কথা সবার সামনে এই দল তুলে ধরবে বলেই জানিয়েছেন রুবি গুপ্ত।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত











Click it and Unblock the Notifications