‘মাই লর্ড’ নয়, আমায় স্যার বলে সম্বোধন করুন, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
‘মাই লর্ড’ নয়, আমায় স্যার বলে সম্বোধন করুন, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
সেই কোন ঔপনিবেশ যুগ থেকে চলে আসছে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের 'মাই লর্ড’ বলার রেওয়াজ। তবে এবার সেই দীর্ঘদিনের প্রথায় বদল আসতে চলেছে। হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন জানিয়েছেন যে তাঁকে যেন 'মাই লর্ড’ বা 'লর্ডশিপ’–এর বদলে স্যার বলে সম্বোধন করা হয়। এই নির্দেশ বাংলা এবং আন্দামানের বিচারবিভাগীয় আধিকারিকদের জন্য প্রযোজ্য।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির পক্ষ থেকে হাই কোর্টের রেজিস্টার জেনারেল রাই চট্টোপাধ্যায় চিঠি দিয়ে বাংলা ও আন্দামানের নিম্ন আদালতের জেলা ও প্রধান বিচারকদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। এখন থেকে এই নিয়মই বলবৎ হবে এমনটাই জানানো হয়েছে। প্রধান বিচারপতির পক্ষ থেকে বলা করা হয়েছে যে, 'এখন থেকে রেজিস্টার–সহ জেলা বিচার বিভাগের কর্মকর্তারা মাননীয় প্রধান বিচারপতিকে মাই লর্ড কিংবা লর্ডশীপ এর পরিবর্তে স্যার বলে সম্বোধন করবেন। বিচারবিভাগীয় কর্তাদেরও এমনটাই করতে হবে।’
এই মাই লর্ড বা লর্ডশিপ বাতিলের দাবি নিয়ে ২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। মামলায় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি শরদ অরবিন্দ বোবদের (এখন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন) ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছিলেন, 'বিচারপতিদের লর্ড, লর্ডশিপ বা ইয়োর অনার বলে সম্বোধন বাধ্যতামূলক নয়। বিচারপতিদের সম্মান জানাতে স্যার বলা যেতে পারে।’ কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের অধিকাংশ আইনজীবী।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications