Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বিরোধী রাজনীতির এখন 'ব্র্যান্ড ফেস' মুকুল রায়, নতুন বছরে জোর টক্করের ইঙ্গিত

'পাল্টিবাজ রাজনীতি'-র ব্র্যান্ডে নয়া সংযোজিত নাম মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়-এর এক সময়ের ছায়াসঙ্গী এখন বাংলায় বিজেপি-র অন্যতম মুখ। এই মুহূর্তে বাংলা বিজেপি-তে সাধারণ কর্মী-র পদাধিকার মুকুল-এর।

'১৭-র সেরাদের তালিকায় মুকুল রায়

'পাল্টিবাজ রাজনীতি'-র ব্র্যান্ডে নয়া সংযোজিত নাম মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়-এর এক সময়ের ছায়াসঙ্গী এখন বাংলায় বিজেপি-র অন্যতম মুখ। এই মুহূর্তে বাংলা বিজেপি-তে সাধারণ কর্মী-র পদাধিকার মুকুল-এর। কিন্তু, ধারে ও ভারে মুকুল রায়-এর রাজনৈতিক বিচক্ষণতা কতটা প্রসারিত তা নিয়ে প্রশ্ন না করাই শ্রেয়। তাই বাংলা বিজেপি-র এক গুরুত্বপূর্ণ মুখ মুকুল রায়।

তৃণমূল কংগ্রেস তৈরি হওয়া থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতে যোগদান- সবকিছুই ঘটেছিল মুকুল রায়-এর তত্বাবধানে। এমনকী, একটা সময় মমতা-মুকুল জুটি ছিল বাম বিরোধী রাজনীতির সবচেয়ে বড় মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে যেমন তৃণমূল কংগ্রেসকে জনমানসে প্রতিষ্ঠিত করেছেন, মুকুল রায় তেমনি পিছন থেকে বিস্তার করেছিলেন দলীয় সংগঠনকে। সুতরাং, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের এই বিচ্ছেদ স্বাভাবিকভাবেই বাংলা রাজনীতিতে সাম্প্রতিককালে এক অবিশ্বাস্য ঘটনা।

সারদাকাণ্ডে নাম জড়িয়ে যাওয়া মুকুল যেদিন প্রথম সিবিআই দফতর থেকে বেরিয়ে এসেছিলেন তার পর থেকেই যেন ক্রমে তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের বন্ধনটা আস্তে আস্তে ছিন্ন হচ্ছিল। মমতার নির্দেশেও আস্তে আস্তে মুকুল রায়কে ছেঁটে ফেলার কাজ শুরু করেছিল তৃণমূল কংগ্রেসও। কিন্তু, যেন ফিনিক্স পাখীর মতোই ফের একবার মমতার পাশে ফিরে এসেছিলেন মুকুল। কিন্তু, ছিড়ে যাওয়া সেতারের তারের মতোই ছিল সেই সম্পর্ক। মুকুলও অনুধাবন করেছিলেন।
বিজেপি-তে যোগ দিয়েই মুকুল ঘটিয়েছেন বিস্ফোরণ। সরাসরি মমতার ব্র্যান্ড 'বিশ্ববাংলা'-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। বিশ্ববাংলা-র মালিকানা নিয়ে তুলেছেন প্রশ্ন। বিতর্ক এতটাই চরমে ওঠে যে তড়িঘড়ি এই নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে প্রতিক্রিয়াও দেন রাজ্যের মুখ্যসচিব।
তৃণমূল কংগ্রেসে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর আধিপত্য নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু, যে ভাবে মুকুল রায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে তোপ দেগেছেন তাতে বাহবা কুড়োচ্ছেন মুকুল রায়। কারণ, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকে নিয়ে বিতর্ক তৈরি হলেও মুকুল-এর মতোই ঝাঁকুনি দিতে পারেননি বলে মত রাজনৈতিক মহলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+