সনিকা মৃত্যুকাণ্ডে আরও বিপাকে বিক্রম, হতে পারেন গ্রেফতার
অভিনেত্রী মডেল সনিকা চৌহানের মৃত্যুকাণ্ডে নয়া মোড়।অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামালা দায়ের করা নিয়ে পুলিশের আর্জি মেনে নিল আদালত।
অভিনেত্রী মডেল সনিকা চৌহানের মৃত্যুকাণ্ডে নয়া মোড়। অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামালা দায়ের করা নিয়ে পুলিশের আর্জি মেনে নিল আদালত। ফলে তাঁর বিরুদ্ধে ৩০৪ ধারায় জামিন অযোগ্য মামলা আসার কথা। এই ধারা অবহেলায় মৃত্যুর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে।

ফলে কলকাতা পুলিশের এই পদক্ষেপ ঘিরে গোটা কাণ্ডে এক নয়া দিক উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ৩০৪ এর A ধারায় অভিনেতা বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা পুলিশ। সেই ধারায় জামিনও পান অভিনেতা বিক্রম। উল্লেখ্য, মটর ভেহিক্যাল আইন অনুযায়ী, মদ খেয়ে গাড়ি চালানো অপরাধ। তা জানা সত্ত্বেও যদি কেউ গা়ডি চালান মদ খেয়ে, এবং তার জন্য যদি কারোর মৃত্যু হয় তখন ৩০৪ ধারা প্রয়োগ করা যায়। গতমাসে মডেল সনিকাকে সঙ্গে নিয়ে গাড়িতে যাওয়ার সময় ,বিক্রমের গাড়িটি ডিভাইজারে ধাক্কা মারলে মৃত্যু হয় মডেল সনিকা চৌহানের। গুরুতর অসুস্থা অবস্থায় হাসপাতালে ভর্তি হন বিক্রম। পলিট্রমায় আক্রান্ত হন তিনি। প্রায় সংজ্ঞহীন অবস্থাতে বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
এরপর নানা মহল থেকে বিক্রমের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত নেমে জানতে পারে ১০০ কিলোমিটারের বেশি গতিতে ছিল গাড়িটি। তারপর সিটবেল্ট বাঁধা ছিল না বলেই এয়ার ব্যাগ খোলেনি। এয়ারব্যাগ খুললে হয়তো প্রাণহানির হাত থেকে রক্ষা পেতেন সনিকা।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications