Kolkata: থানার অদূরে মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা! বাধা দিলে ছুরির কোপে রক্তাক্ত মালিক

Mukundapur: কসবায় রাস্তার পাশে বাড়ির সামনেই তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। ঘটনার রেশ কাটতে বা কাটতেই এবার মুকুন্দপুরে ভরা বাজারে সোনার বিপণিতে লুঠের চেষ্টা (attempt to loot gold)। বাধা দিলে দোকান মালিককে এলোপাথাড়ি কোপ (stabbed)। খাস কলকাতায় ফের খুলেআম দুষ্কৃতী দৌরাত্ম্য।

রবিবারের সকালে ব্যস্ত বাজারের মাঝেই দুষ্কৃতী হামলায় ভয়ে সিঁটিয়ে স্থানীয়রা। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টায় ক্রেতা সেজে ২ যুবক সোনার দোকানে ঢোকে। এদিক ওদিক নজরদারির পর দোকান মালিকের গলা থেকে চেন ছিনিয়ে নিতে যায় এক দুষ্কৃতী।

kolkata police

অভিযোগ, দোকান মালিক বাধা দিলে তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ মারে দুষ্কৃতীরা। সোনার গয়না লুঠ করতে যায় ২ দুষ্কৃতী। প্রাণে বাঁচতে চেঁচামেচি শুরু করেন ওই দোকান মালিক। আশেপাশে তখন খোলাই ছিল দোকান। চেঁচামেচি শুনে সেখান থেকে ছুটে আসেন ক্রেতা বিক্রেতারা।

২ দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা। উত্তর মধ্যম দিয়ে পুলিশের হাতে ২ জনকে তুলে দেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি করা হয় সোনার দোকানের মালিককে। দোকানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রক্ত, ভাঙচুরের কাচ।

এদিকে গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে পূর্ব যাদবপুর থানা (Purba Jadavpur Police Station)। পুলিশের নাকের ডগায় কীভাবে দুষ্কৃতী হামলা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের দাবি, এরকম ঘটনা কোনওদিন এর আগে এলাকায় ঘটেনি। ছুটির দিনে দিনের বেলায় এরকম ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। বাজারে আসতেও ভয় পাচ্ছেন বলে দাবি স্থানীয়দের। দিনেই এই দুষ্কৃতী হামলা হলে রাতের নিরাপত্তার কী হবে, প্রশ্ন স্থানীয়দের।

শুধু কলকাতায় নয়, গত এক বছরে জেলায় জেলায় সোনার দোকানে এমনই দুষ্কৃতী হামলার নজির রয়েছে। গত ১১ জুন ডোমজুড়ে সোনার দোকানে ৪ দুষ্কৃতী হামলা চালিয়ে ভয়াবহ ডাকাতি করে। সিসিটিভিতে ধরা পড়েছিল হামলার মুহূর্ত।

৯ জুন রানিগঞ্জে নামী সোনার বিপণিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ২৪ মে ব্যারাকপুরে ৩ দুষ্কৃতী সোনার দোকানে গুলি চালায়। গত বছর ২৫ ডিসেম্বর মালদহের চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+