ফের মেট্রো বিভ্রাট কলকাতায়! রবীন্দ্রসদনে রেক আটকে বিপত্তি, বিড়ম্বনা যাত্রী সাধারণের

মেট্রোয় আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করবে রাজ্য প্রশাসন।

দমদম স্টেশনে মেট্রোয় অগ্নিকাণ্ডের ঘটনা এখনও টাটকা। এরই মধ্যে মঙ্গলবার ফের মেট্রোয় বিড়ম্বনা ঘটল। কলকাতা মেট্রোর আপ ও ডাউন লাইনের পরিষেবা বিঘ্ন ঘটে। সন্ধ্যা ৬টা ৫০ থেকে সাড়ে সাতটা পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। রবীন্দ্র সদন স্টেশনে থার্ড রেলে সমস্যা দেখা দেওয়ায় মেট্রো বিভ্রাটের জেরে সমস্যার পড়েন যাত্রী সাধারণ।

ফের মেট্রো বিভ্রাট কলকাতায়! রবীন্দ্রসদনে রেক আটকে বিপত্তি, বিড়ম্বনা যাত্রী সাধারণের

মেট্রোর বিভিন্ন স্টেশনের প্লাটফর্মে দীর্ঘক্ষণ আটকে থাকা যাত্রীরা বলেন, নিত্যদিন মেট্রোয় সমস্যা লেগে রয়েছে। যার জেরে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। দমদম থেকে কবি টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল। আর কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো চলছিল ধীর লয়ে।

মেট্রো কর্তৃপক্ষ জানান, প্রযুক্তিগত সমস্যা হয়েছিল রবীন্দ্রসদনের থার্ড রেলে। তার ফলে মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়। সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকেই স্বাভাবিক হয়ে যায় মেট্রো। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। সমস্ত স্টেশনেই প্রয়োজনীয় ঘোষণা করা হয়েছিল। যাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার দমদমে মেট্রোয় আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বদ্ধ মেট্রোর মধ্যে আটকে পড়েন যাত্রীরা। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও, ট্রমাচ্ছন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় অনেক যাত্রীকে। এই ঘটনায় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল ওঠে। প্রায় ২০ মিনিট দমবন্ধ অবস্থায় মেট্রোর টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছিল যাত্রীদের।

অন্ধকার, ধোঁয়ায় ভরে গিয়েছিল টানেল, সেই অবস্থায় কোনওরকমে জানলার কাঁচ ভেঙে লাইনে লাফ দিয়ে অনেক যাত্রী প্রাণে বাঁচেন। লাইন ধরে কোনওরকমে হেঁটে প্লাটফর্মে ওঠেন তাঁরা। আবার অনেকের পক্ষে তা সম্ভব হয়নি। তাঁরা আটকে পড়েন মেট্রোর কামরাতেই। যাত্রীদের দাবি, তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা সেই অবস্থায় ছিলেন। যদিও যাত্রীদের সেই অভিযোগ অস্বীকার করেছে মেট্রো কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+