Kolkata Fire: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায়, দাউ দাউ করে জ্বলছে ধাপার মাঠপুকুরে মোবিলের কারখানা
শহর কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। ধাপার মাঠপুকুরে মোবিল কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। সকাল ১১টা ৫ নাগাদ আগুন লাগে। কারখানায় প্রচুর রাসায়নিক মজুত থায়ায় একের পর এক বিস্ফোরণ ঘটে চলেছে।
ধাপার মাঠপুকুরে একেবারে ঘিঞ্জি এলাকায় রয়েছে কারখানাটি। আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ১ ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। কিন্তু আগুনের লেলিহান শিখা ঠিকরে বেরোচ্ছে চারিদিক থেকে।

কীভাবে আগুন লাগলো তা নিয়ে এখনও জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আগুনের কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে বাসিন্দাদের। বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন কারখানার আগুন তাঁদের বাড়িঘরে ছড়িয়ে পড়বে। কারখানার ভেতরে প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
ঝোড়ো হাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। যাতে আগুন আ আশপাশের বাড়ি গুলিতে ছড়িয়ে না পড়ে তার জন্য কারখানার মধ্যেই আগুন অ্যারেক্ট করচে চেষ্টা করছেন দমকলকর্মীরা। কিন্তু আগুন কিছুতেই বাগ মানছে না। গত কয়েক সপ্তাহে শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় বাজারের মেহতা বিল্ডিং থেকে শুরু করে কসবার অ্যাক্রোপলিস মলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রতিক্ষেত্রে অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতির অভিযোগ প্রকাশ্যে এসেছে।
শহর কলকাতার সবচেয়ে জনপ্রিয় জায়গা পার্কস্ট্রিটেও একাধিক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কলকাতা শহরে পর পর অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে চলা নিয়ে কাউন্সিলরদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপরেও একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। বড়বাজারের পর এবার ধাপার মাঠের মোবিলের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যেই আরও দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছে সেখানে। ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications