Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতায় এসটিএফের জালে মণিপুরের জঙ্গি নেতা নেলসন

মণিপুরের জঙ্গি সংগঠনের নেতা সন্দেহে কলকাতার এসপ্ল্যানেড এলাকা থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

মণিপুরের জঙ্গি সংগঠনের নেতা সন্দেহে কলকাতার এসপ্ল্যানেড এলাকা থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। এসটিএফ এদিন সকালে গ্রেফতার করেছে নেলসন সিংকে। সে জঙ্গি সংগঠন কেসিপির অন্যতম কম্যান্ডার বলে পুলিশ জানিয়েছে।

কলকাতায় এসটিএফের জালে মণিপুরের জঙ্গি নেতা নেলসন

নেলসন গত বছর থেকেই পুলিশের নজরে ছিল। তাকে ধরতে পুলিশ বেশ কয়েকবার জাল পেতেছিল। তবে খবর পেয়ে সে আগেই জাল কেটে বেরিয়ে যেত। এবার আঁটঘাঁট বেঁধে এসটিএফ সতর্ক হয়ে অপারেশনে নামতেই সাফল্য এসেছে। এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে নেলসনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, লেক গার্ডেন্সে গতবছরে এক ডাকাতির ঘটনায় নেলসন যুক্ত ছিল। ডাকাতির মূল হোতা ছিল সেই। পুলিশ সেসময়ে নেলসনের খোঁজ পায়নি। সেই ডাকাতির ঘটনার গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের জেরা করে পরে নেলসনের নাম সামনে আসে। শেষ অবধি সে পুলিশের জালে ধরা পড়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+