Maniktala By Election Result 2024 : নির্বাচন হয়নি কেবল ছাপ্পা হয়েছে, গণনা কেন্দ্রে পৌঁছেই বিস্ফোরক কল্যাণ চৌবে

মানিকতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে এক প্রকার হতাশ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন এই ফলাফল কোনও ভাবেই মানুষের রায় নয়। বুদ দখল থেকে ছাপ্পা ভোট এজেন্টদের মারধর এই ধরনের ঘটনা ঘটিয়ে শাসক দল গায়ের জোরে জয় পেতে চাইছে। তাই ভোটের এই ফলাফলকে তিনি মানবেন না। তাঁর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

সাত সকালেই মানিকতলায় গণনা কেন্দ্রে গেরুয়া শাড়ি পরে পৌছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। সঙ্গে ছি্লেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। সাধন পাণ্ডের মৃত্যুর পর এই কেন্দ্রে তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুপ্তি পাণ্ডে দাবি করেছেন সাধন পাণ্ডের জয়ের ধারা তিনি বজায় রাখতে পারবেন। এই কেন্দ্রে টানা ৯ বার ধরে জয়ী হয়েছেন। এবারে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে দশমবার শাসক দল জয়ী হবে।

Maniktala By Election Result 2024

অন্যদিকে কল্যাণ চৌবে অভিযোগ করেছেন, মাণিকতলায় কোনও ভোট হয়নি। প্রায় সব কেন্দ্রেই বিজেপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রীতিমতো ছাপ্পা ভোট হয়েছে মাণিকতলা বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায়। বিজেপি এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি ২০০টির বেশি জায়গায়। এমনই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেকারণে তিনি এই গণনার রায়কে মানতে নারাজ।

ভোটের দিন মাণিকতলার একাধিক জায়গায় ভুয়ো ভোটার পাওয়া গিয়েছিল বলে অভিযোগ করেছিলেন কল্যাণ চৌবে। তিনি একাধিক বুথে ভুয়ো ভোটার ধরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। তাঁকে দেখে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছিল। ভোটের দিন সাংবাদিক বৈঠক করে কল্যাণ চৌবে অভিযোগ করেছিলেন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রেই সন্ত্রাস চালাচ্ছে শাসক দল। বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এমনকী বিজেপির কর্মী সমর্থকদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন কল্যাণ চৌবে।

অন্যদিকে গণনা কেন্দ্রে পৌঁছে সুপ্তি পাণ্ডে বলেছেন এবারও তৃণমূল কংগ্রেসই এই কেন্দ্রে জয়ী হবেন। সাধন পাণ্ডের ছবি সঙ্গে নিয়েই তিনি গণনা কেন্দ্রে এসেছেন। এখানে কাজ করেছেন তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে এবং তিনি। এখানকার মানুষ বলতে পারবেন না যে তাঁরা এলাকার হয়ে কোনও কাজ করেননি। মানুষ নিজেই জানিয়েছে কাজ হয়েছে। কাজেই দশমবার এই কেন্দ্রে জয়ী হয়ে রেকর্ড গড়বে তণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+