অনেক আর্থিক দুর্নীতি, তোলাবাজির অভিযোগ রয়েছে! একান্ত সাক্ষাৎকারে সাধন-পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ চৌবে

Kalyan Chaubey: লোকসভা নির্বাচনে রেশ কাটতে না কাটতেই ফের একটা নির্বাচন বাংলায়! আগামী ১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। ভোট হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে। এর মধ্যেই মানিকতলা কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন প্রাক্তন ফুটবলার এবং বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চৌবে।

তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে দীর্ঘদিন মানিকতলা কেন্দ্রটি বিধায়কহীন ছিল। সেখানেই উপ নির্বাচনে (Maniktala Assembly By Elections 2024) এবার বিজেপির তাস কল্যাণ চৌবে ভট্টাচার্য (Kalyan Chaubey)। খোলামেলা আড্ডায় ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি তিনি। কী বলছেন প্রাক্তন ফুটবলার? জেতার ব্যাপারে কতটাই বা আত্মবিশ্বাসী তিনি?

kalyan choube

কল্যাণবাবু জানান, লোকসভা নির্বাচনের পর আরেকটা নির্বাচন আসা একটি প্রতিকূল পরিস্থিতি। দল আমার ভরসা এবং বিশ্বাস রেখেছে এটা আমার কাছে গর্বে। মানিকতলা বিধানসভা উপ নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত রয়েছে। জেতার জন্য লড়াই করবে।

তবে মানিকতলায় দীর্ঘদিন বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, সেই আসনে কীভাবে রণকৌশল সাজাচ্ছেন বিজেপি প্রার্থী? এই প্রশ্নে কল্যাণ চৌবে জানান, কয়েকদশক ধরে সাধনবাবু মানিকতলার প্রতিনিধিত্ব করেছেন। সব শুরুর একটা শেষ থাকে। এটা দুঃখজনক যে তিনি মারা গিয়েছেন। তবে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।

কিন্তু এই নির্বাচনে মানিকতলার মানুষ যদি মনে করেন এবার তাঁরা পরিবর্তন চান, একজন বিকল্প বিধায়কক এবং জন প্রতিনিধিকে চান, তাহলে আমি বিশ্বাস দিতে চাই স্বচ্ছ ভাবমূর্তির একটি দল ভারতীয় জনতা পার্টি বা প্রার্থী বিধানসভায় গিয়ে মানিকতলার মানুষের উন্নয়নের কথা তুলে ধরবে।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে প্রাক্তন এই ফুটবলার জানান, আমরা সবসময় তোলাবাজির কথা শুনি। তা সে রাস্তার হকার হোক কিংবা অটো চালক, ব্যাপক তোলাবাজি চলে এই মানিকতলা এলাকায়। আর সেটা বন্ধ করাই আমার লক্ষ্য বলেও একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন কল্যাণ।

অন্যদিকে সাধন-আবেগকে কাজে লাগিয়ে এবার স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল, সেই আবেগ কাটাবেন কী করে? এই প্রশ্নে মানিকতলার বিজেপি প্রার্থী জানান, তিনি একজন নারী এবং বয়ঃজ্যেষ্ঠ! ব্যক্তি হিসাবে তাঁর প্রতি আমার কোনও অভিমত নেই। ভারতীয় জনতা পার্টির বিচার এবং ভাবনাকে মানুষের সামনে তুলে ধরতে যে যে বিষয় এবং কথা তুলতে হবে তা আমি তুলতে চাই। সাধন পত্নী তথা তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডেকে নিয়ে আমি কোনও মন্তব্য করছি না।

কিন্তু সুপ্তি পাণ্ডের প্রার্থী হওয়াতে কিছুটা হলেও মেয়ে শ্রেয়া ক্ষুব্ধ হয়েছেন। প্রকাশ্যে এসেছে পারিবারিক দ্বন্দ্ব। এই প্রসঙ্গে বিজেপি নেতার মন্তব্য, আমি মিডিয়া এবং লোকজনের কাছে শুনেছি শ্রেয়ার প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। তিনি এই বিধানসভায় অনেক সময় দিয়েছেন। তিনি টিকিট পেলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা অন্যরকম হতো। তবে এখন তিনি টিকিট পাননি। তবে মা না মেয়ে কে টিকিট নেবে সেটা তাঁর পারিবারিক সিদ্ধান্ত বলেই দাবি বিজেপি প্রার্থীর।

মানিকতলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকট! নেতৃত্বকে বার্তা দিতে হচ্ছে পরিস্থিতি সামলাতে। এই প্রসঙ্গে কল্যাণবাবুর দাবি, বিষয়টি আমার দলের বিষয় নয়। আমি আমার দলের রাজনৈতিক প্রচার কীভাবে হবে, লড়াইয়ের দিকে বিশেষ নজর দিতে চাই। শাসকদলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে লড়াই হবে।

অন্যদিকে উল্টোডাঙ্গার একটি আবাসনে অটোর দাপাদাপি নিয়েও শাসকদলকে বার্তা দেন বিজেপি নেতা। তাঁর কথায়, এই ঘটনা খুবই লজ্জাজনক। ভোট না দিলে ক্ষমতাকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাবেন, ভয়ের পরিবেশ তৈরি করবেন, তা ভদ্র সমাজে হয় না। ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলেই উল্লেখ করছেন বিজেপি নেতা।

তাঁর স্পষ্ট বার্তা, এমন সমাজ ব্যবস্থা মানুষ চায় না। আরও বেশি উদার এবং স্পোটি হওয়া উচিত। নির্বাচন সব সময় কাজের ভিত্তিতে হওয়া উচিৎ বলে মনে করেন কল্যাণ চৌবে।

গত বিধানসভা নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছিলেন কল্যাণ চৌবে ভট্টাচার্য। এবারও সেই আশঙ্কা কার্যত উড়িয়ে দিতে পারছেন না। তাঁর কথায়, পঞ্চায়েত ভোট হোক কিংবা সমবায় নির্বাচন হলেই দেখা যাচ্ছে বিরোধীদের প্রার্থীদের উপর হামলা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। একবিংশ শতাব্দীতে এসে এমন নির্বাচন আমরা চাই? প্রশ্ন বিজেপি নেতার।

তাঁর কথায়, বাংলা সংস্কৃতি, রুচি নিয়ে অনেক বেশি আলোচনা করতে ভালোবাসে। ইতিহাস আছে। ফলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র জয়-পরাজয় নয়, এটা একটা সিস্টেম-অভ্যাসের মতো। গণতান্ত্রিক ভাবে রক্তপাতহীন ভাবে বাংলায় যাতে ভোট হয় সেই বার্তা দেন। কিন্তু মনের অমিল কিংবা মতের অমিল হলেই ভয় দেখানো হচ্ছে। এই সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে আসার কথা বলেন বিজেপি নেতা।

অন্যদিকে গত কয়েক বছরে মানিকতলায় কোনও কাজ হয়নি বলেও একান্ত সাক্ষাৎকারে জানান বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য। তাঁর দাবি, অবিলম্বে মানিকতলার এলাকায় তোলাবাজি বন্ধ করতে হবে। খাল সংস্কার, জল নিকাশি নিয়েও মানুষের অভিযোগ রয়েছে। রাজনৈতিক রঙ না দেখে আরও উদার হওয়ার কথা বলেন।

চারদশক ধরে মানিকতলায় একজন বিধায়ক ছিলেন। সেক্ষেত্রে মানিকতলার মানুষের কী সুবিধা এবং অসুবিধা সেদিকে সরকারের বিশেষ নজর দেওয়ার উচিৎ ছিল বলে মনে করেন বিজেপি প্রার্থী। এখানেই না থেমে, কল্যাণ চৌবে আরও জানান, সাধন পাণ্ডের পরিবারের বিরুদ্ধে অনেক আর্থিক দুর্নীতি, তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিজেপি নেতা কল্যাণ চৌবে তাঁর পদবীর সঙ্গে ভট্টাচার্য যুক্ত করেছেন। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সেই প্রসঙ্গেও শাসকদল এবং অন্যান্যদের বার্তা দিয়েছেন বিজেপি নেতা। তাঁর কথায়, ছেলে-মেয়েরা সবসময় বাবার পদবী নিয়েই বড় হয়। কিন্তু জনসংখ্যার অর্ধেক নারী শক্তি। মহিলারা উপরের দিকে উঠে আসছে আজকের দিনে। সে কথা ভেবেই বাবার পরিচয়ের পাশাপাশি মাতৃ-পরিচয় যোগ করেছি। এর মধ্যে অপরাধ কোথায়? কল্যাণ-বাবুর কথায়, আমি তো ধর্ম-নাম বদল করিনি। আমি আজ যে জায়গায় সেখানে মায়ের কৃতিত্ব অনেক। আমি খুবই গর্বিত যে বাবার পাশাপাশি মা'য়ের পদবী যোগ করেছি।

এই বিষয়ে আরও কী বললেন মানিকতলার বিজেপি প্রার্থী?
দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকারটি---

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+