ফের সারদা কাণ্ডের ছায়া বাংলায়, চড়া সুদে টাকা দেওয়ার নামে কোটি টাকার আর্থিক প্রতারণা

কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। চড়া সুদে টাকা দেওয়ার নামে আর্থিক প্রতারণা করেছে ওই সংস্থা। এমনটাই খবর মিলছে। আবার রাজ্যে ফিরে এল সারদা, রোজভ্যালি চিটফান্ডের ছায়া। এত বছর পরেও চিটফান্ড কাণ্ড পিছু ছাড়ছে না রাজ্যের।

ফের সারদা কাণ্ডের ছায়া, চড়া সুদে টাকা দেওয়ার নামে কোটি টাকার আর্থিক প্রতারণা

দেখা গেল এবার নদিয়ার রানাঘাটে। জানা গিয়েছে ওই সংস্থার নাম জনকল্যাণ সমিতি। অভিযোগ, নদিয়ার ওই সংস্থা প্রায় কয়েকশো গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকার প্রতারণা করেছে। ইতিমধ্যেই ওই সংস্থার কর্তা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে ওই ব্যক্তি। এমনটাই খবর মিলছে সূত্রে।

বেশ কয়েক বছর ধরেই চলছে এই সংস্থা। এমন খবর মিলছে স্থানীয় সূত্রে। বহু মানুষ এই সংস্থায় টাকা জমা দিয়েছিলেন বেশি আয়ের লক্ষ্যে । সমস্যা দেখা দেয় লকডাউনের পর থেকেই । নির্দিষ্ট সময় পেরিয়ে যায়। এদিকে তারপরেও টাকা ফেরত পাননি গ্রাহকরা। আসতে আসতে তাঁরা সবাই বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। রামনগর সন্ন্যাসী বাজার এলাকায় জন কল্যাণ সমিতি নামে ওই সংস্থাটির অফিস রয়েছে, এক গ্রাহকের অভিযোগ এমনটাই।

তাদের বলা হয়েছিল যে যে টাকা তাঁরা দিচ্ছেন সেটা দিয়ে সে টাকা খাটাবে এবং চড়া সুদে টাকা ফেরত দেবে বলে জানিয়েছিল। কিন্তু, আর দেওয়া হয়নি সেই টাকা। কেউ দুই লক্ষ টাকা করে জমা দিয়েছিলেন, কেউ দেড় লক্ষ টাকা। তাদের টাকা দ্রুত ফেরত দিতে হবে এই সংস্থার গ্রাহকদের দাবি ছিল এটাই। সে সব হয়নি।

জানা গিয়েছে ৫০০ থেকে ৭০০ জন মানুষ প্রতারিত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই। তারা এর আগেও প্রশাসনের কাছে গ্রাহকদের দাবি, অভিযোগ জানিয়েছিলেন। তাতে নাকি কেউ কোনও পদক্ষেপ নেননি বলে জানা গিয়েছে। এই টাকা চড়া সুদের আশায় কেউ রেখেছিলেন চিকিৎসার জন্য। কেউ আবার মেয়ের বিয়ের কথা ভেবে এই সংস্থায় টাকা জমা দিয়েছিলেন। জানা গিয়েছে, রানাঘাট এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের সংস্থার টাকা জমা দিয়েছিলেন। সংস্থার কর্তা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে নিশ্চয়তা নেই যে সেই টাকা আদৌ মিলবে কি না।

সমস্যা হল এতদিন বাদেও মানুষের শিক্ষা হচ্ছে না এত কিছুর পরেও যে চিটফান্ডে টাকা রাখলে সমস্যা বাড়ে বই কমে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+