মিনাখাঁর সভায় তৃণমূল বিধায়ক ঊষারানি মন্ডলকেই তীব্র আক্রমণ মমতার
ভোট প্রচারে এসে বরাবর বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার নিজের দলের বিধায়কের উপরেই মেজাজ হারালেন। মিনাখাঁর তৃণমূল কংগ্রেস বিধায়ক ঊষারানি মন্ডলকে সভামঞ্চ থেকেই ভৎর্সনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যতক্ষণ বিধায়ক পা না ধরে ক্ষমা চাইবেন, ততক্ষণ কোনও কথা নেই। তাঁকে তৃণমূল কংগ্রেস চেনে না। এমন তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এত ক্ষোভ তৈরি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে? ঊষারানি মন্ডল কী করেছেন? যে এত চটে গেলেন মুখ্যমন্ত্রী!

সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট। সন্দেশখালি এখন রাজ্যের জ্বলন্ত ইস্যু। বিজেপি কার্যত তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নি:শ্বাস ফেলছে। তার মধ্যেই অভিযোগ ঊষারানি মন্ডল বিজেপির সঙ্গে সদ্ভাব রেখে চলছেন। গেরুয়া শিবিরের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। শুধু ঊষারানি মন্ডলই নয়। তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলও বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন বলে অভিযোগ।
মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রচার সভায় গিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী হাড়োয়ায় সভা করলেন। হাড়োয়া সার্কাস ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত। কিন্তু দেখা যায়, সভায় আসেননি স্থানীয় বিধায়ক
ঊষারানি মন্ডল। এরপরেই বক্তব্য রাখতে উঠে মেজাজ হারান তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূলের এমএলএ থাকবেন, এদিকে মিটিংয়ে আসবেন না। এটা চলবে না।" এরপর আরও উত্তেজিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, " যতক্ষণ ক্ষমা চেয়ে পায়ে না ধরবে, ততক্ষণ ঊষারানি মন্ডলকে আমরা মানি না, মানি না, মানি না।"
মিনাঁখার বিধায়ককে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের মতো লোক চাই না। আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেঁচে দেবেন? এটা মানব না।" দলের বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় খোলা মঞ্চ থেকে আক্রমণ করেছেন! অতীতে কবে ঠিক এই ঘটনা দেখা গিয়েছে? সেই প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications