Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মজুত থাকা দাহ্যেই 'মৃত্যুপুরী', দাবি মমতার! মোদী ক্ষতিপূরণ ঘোষণা করতেই আক্রমণ কুণালের

Fire at Kolkata Hotel: বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করেছেন ক্ষতিপূরণও। আর এরপরেই শাসক শিবিরে তৎপরতা দেখা যায়।

টুইট করে ঘটনায় (Fire at Kolkata Hotel) শোক জানান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগতবাড়িয়ে তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Fire at Kolkata Hotel

Fire at Kolkata Hotel: কি লিখলেন মুখ্যমন্ত্রী?

বর্তমানে দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই এই ঘটনা। জানা যায়, এই ঘটনার পরেই সারা রাত গোটা পরিস্থিতির উপর নজর রাখেন মুখ্যমন্ত্রীর। আর তা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্সে লিখছেন, গোটা রাত ধরে নজর ছিল গোটা পরিস্থিতির উপর। যত সক্ষম দমকলের বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু সেখানে এত পরিমান দাহ্য পদার্থ মজুত ছিল তাতেই ১৪ জনের মৃত্যু বলে দাবি টুইটে দাবি প্রশাসনিক প্রধানের।

একই সঙ্গে এই ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। জানা যায়, ঘটনার পর থেকে একাধিকবার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকী ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Fire at Kolkata Hotel: ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

ভয়াবহ এই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ঘটনায় আহতদের দ্রত আরোগ্য কামনাও করেছেন। একই সঙ্গে মৃতের পরিবার পিছু ২ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা পরিবার পিছু করেক্ষতিপুরণ দেওয়ারও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুও। প্রধানমন্ত্রীর এহেন ঘোষণা নিয়েই প্রশ্ন কুণাল ঘোষের।

এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী সারারাত নজর রেখেছেন পরিস্থিতির উপর। ওনাকে কাজ শেখাতে হবে না। তবে মণিপুর সহ দেশের অন্য প্রান্তের দিকে নজর থাকে না, বাংলায় আগবাড়িয়ে কেন ক্ষতিপূরণ, তীব্র সমালোচনা করে আক্রমণ তৃণমূল নেতার।

অন্যদিকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলায় এরকম আগুন লাগা নতুন নয় সিপিএম আমলে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার শুরু হয়েছে। এগুলো দুর্ঘটনা নাকি ঘটনা নাকি চক্রান্ত সেগুলো তদন্ত করে দেখা উচিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+