Mamata Banerjee:'বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কী চাই?', রেড রোডে ইদের সভা থেকে কেন্দ্রকে নিশানা মমতার
রেডরোডে ইদের জমায়েত থেকে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে নিশানা করে বলেছেন, এজেন্সি দিয়ে সকলকে গ্রেফতার করা হচ্ছে। আমি এজেন্সিকে ভয় পাইনা। তিনি মোদী সরকারকে নিশানা করে বলেছেন, ED-CBI আয়করের জন্য আলাদা জেল তৈরি করুন।
এদিন রেডরোডের সভা থেকে এজেন্সি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এজেন্সি দিয়ে সকলকে গ্রেফতার করতে চাইছে ওরা। আমি এজেন্সিকে ভয় পাইনা। ইডি-সিবিআইএবং আয়করের জন্য আলাদা জেল তৈরি করুক মোদী সরকার। নইলে জায়গা হবে না জেলে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সিএএ-এনআরসি লাগু করে বিভেদ তৈরি করতে চাইছে কেন্দ্র। কিন্তু আমরা সিএএ এনরআরসি মানি না। আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আগে তিনি নিজের নাগরিকত্বের প্রমাণ দিন। যাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে মোদী সরকার তাঁদের ভোটেই জয়ী হয়েছেন তিনি। তাঁরাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন তাঁকে।
এদিন মমতা সিএএ এনআরসি নিয়ে সুর চড়িয়ে বলেছেন, কোনও ভাবেই রাজ্যে সিএএ-এনআরসি তিনি হতে দেবেন না এবং তিনি সেটা মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিন এজেন্সি নিয়েও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এজেন্সিকে ভয় পাই না। বিভেদের রাজনীতি তৈরিু করতে চাইছে মোদী সরকার।
একাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। কাজেই রামনবমীর দিনে সকলে মাথা ঠান্ডা রাখবেন। কোনও প্ররোচনা এবং উস্কানিতে পা দেবেন না বলে বার্তা দিয়েছেন মমতা।
এদিন রেড রোডের মঞ্চ থেকে ইন্ডিয়া জোট নিয়েও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ইন্ডিয়া জোট দিল্লিকে কী করবে সেটা আমরা বুঝে নেব। কিন্তু বাংলাতে একটা ভোটও যেন না পায় বিজেপি। তিনি বিজেপিকে নিশানা করে বলেছেন, বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কী চাই? বিভেদের রাজনীতির চক্রান্ত করছে বিজেপি। কিন্তু আমাদের একাট্টা হয়ে থাকতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বালুরঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে ভুল প্রচার চালাচ্ছেন। সিএএ-তে কোথাও নাগরিকত্ব চলে যাওয়ার কথা বলা হয়নি। সেই সঙ্গে বাংলায় বিজেপির জন্য ৩০টি আসন চেয়ে নিয়েছিলেন অমিত শাহ। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি দেশে ৩০০ পার করলেই সকলের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে যাবে।
এদিকে গতকাল এজেন্সি প্রয়োগ নিয়ে অমিত শাহকে তীব্র নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমনকী কেন্দ্রের বিরুদ্ধে বাংলার মানুষকে বঞ্চিত করার অভিযোগ করেছিলেন তিনি। জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার অনুমতি নির্বাচন কমিশন দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি সরকার বাংলার মানুষের কথা ভাবে না এর থেকেই প্রমাণ হয়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications