OBC Reservation: ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ নয়, বিধানসভায় স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা
সংরক্ষণের ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে নয়, অর্থনৈতিক পরিস্থিতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণি সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা স্পষ্ট করে জানান। তিনি বলেন, যারা বলছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা সম্পূর্ণ ভুল কথা।
মুখ্যমন্ত্রী জানান, "ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির ভিত্তিতে সমীক্ষা হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা এই কাজ শেষ করব।" মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, রাজ্য সরকার সংরক্ষণের ক্ষেত্রে অর্থনৈতিক অনগ্রসরতাকে গুরুত্ব দিচ্ছে এবং এই বিষয়ে করা সমীক্ষা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে ১৪০টি শ্রেণি রয়েছে। এর মধ্যে ৪৯টি ওবিসি-এ এবং ৯১টি ওবিসি-বি। আরও ৫০টি শ্রেণির জন্য সমীক্ষার কাজ চলছে। তিনি আরও বলেন, "সিপিএমের আমলে কোনও সমীক্ষা করা হয়নি। আমাদের সময়ে, ২০১২ সাল থেকে এই সমীক্ষা শুরু হয়েছে।"
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনে যোগ দেন। অধিবেশনের দ্বিতীয়ার্ধে পহেলগাঁওয়ের আবহে সেনাকে সম্মান জানিয়ে বিশেষ প্রস্তাব আনা হয়। সেখানে মুখ্যমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। প্রথম ভাগে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে অনগ্রসর শ্রেণি সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
আলোচনায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, "হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২২ মে, ২০২৪ তারিখে একটি নির্দেশ দেয়। এর ফলে রাজ্যের বহু ছাত্রছাত্রী সমস্যায় পড়ে। এখনও পর্যন্ত ১১৭টি শ্রেণি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়। এটি আমরা আইন মেনেই করেছিলাম। কমিশন সমীক্ষার কাজ শুরু করেছে। গত ৩ জুন ওবিসি রিজার্ভেশন ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।"
এদিন ওবিসি নিয়ে সুপ্রিমকোর্ট, হাইকোর্টের নির্দেশ, কমিশনের সুপারিশ এবং সরকারি বিজ্ঞপ্তি সবকিছুই মুখ্যমন্ত্রী বিধানসভায় পেশ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কিছু মন্তব্য করেন। যার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "ওরা কিছুই জানে না। মানুষকে শুধু বিভ্রান্ত করার জন্য এসব কথা বলে।"
-
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে à¦à¦¸à§‡...'! নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে কটাকà§à¦· মমতার, আর কী বললেন? -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
ননà§à¦¦à§€à¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° সঙà§à¦—ে মমতার à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡à¦“ লড়বেন শà§à¦à§‡à¦¨à§à¦¦à§, বিজেপির পà§à¦°à¦¥à¦® দফার তালিকায় পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ কারা? -
বাড়বে জয়ের মারà§à¦œà¦¿à¦¨, à§§ লাখ à¦à§‹à¦Ÿ টারà§à¦—েট করে পà§à¦°à¦šà¦¾à¦° শà§à¦°à§ দিলীপ ঘোষের -
বিবেচনাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦° ইসà§à¦¯à§: ২১ লকà§à¦· নামের নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿, কবে বেরবে সাপà§à¦²à¦¿à¦®à§‡à¦¨à§à¦Ÿà¦¾à¦°à¦¿ তালিকা? জানà§à¦¨ -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পরই তৎপরতা, মà§à¦–à§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° কেনà§à¦¦à§à¦° à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡ কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ বাহিনীর টহল শà§à¦°à§ -
রাজà§à¦¯à§‡ আমলা ও পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° শীরà§à¦· সà§à¦¤à¦°à§‡ বদল আনল কমিশন, তà§à¦™à§à¦—ে রাজনৈতিক তরজা -
কমিশন ও বিজেপি নারীবিরোধী, বাংলা-বিরোধী, মনà§à¦¤à¦¬à§à¦¯ মমতার -
তিন রাজà§à¦¯à§‡ à¦à¦• আসনে বহৠপà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€, রাজà§à¦¯à¦¸à¦à¦¾ à¦à§‹à¦Ÿà§‡ শà§à¦°à§ রিসরà§à¦Ÿ রাজনীতি -
à¦à§‹à¦Ÿà§‡à¦° আগে কড়া কমিশন, পাà¦à¦š রাজà§à¦¯à§‡ আদরà§à¦¶ আচরণবিধি মানতে আট দফা নিরà§à¦¦à§‡à¦¶ -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পà§à¦²à¦¿à¦¶ কমিশনার বদলাল নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন, নতà§à¦¨ দায়িতà§à¦¬à§‡ কারা?












Click it and Unblock the Notifications