দেশটাই চুরি করে নিচ্ছেন মোদীবাবু! নারী দিবসে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক মমতার
নারী দিবসের মঞ্চ থেকে কার্যত লোকসভার প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ থেকে মোদী সরকারকে হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি তো দেশটাই চুরি করে নিয়েছেন।
নারী দিবসের মঞ্চ থেকে কার্যত লোকসভার প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ থেকে মোদী সরকারকে হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি তো দেশটাই চুরি করে নিয়েছেন। উনি চলে গেলেই বোঝা যাবে শুধু রাফালের নথি নয়, মোদীবাবু দেশটাই চুরি করে নিয়েছেন।

নারী দিবস উপলক্ষে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলায় পদযাত্রা করে বাংলার মুখ্যমন্ত্রী স্লোগান তোলেন- মোদী হটাও, দেশ বাঁচাও। একইসঙ্গে তিনি ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন। মমতার সঙ্গে মিছিলে পা মেলান কাকলি ঘোষদস্তিদার, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, স্মিতা বক্সি, নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এই মিছিল শেষে ধর্মতলায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মোদী সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, মোদী সরকার দলিত ও কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে। দেশের বেকার সংখ্যা বাড়ছে, দেশের সম্পদ লুঠ করে নিচ্ছে। এদিনের সভা থেকেই তিনি আওয়াজ তোলেন- গলি গলি মে শোর হ্যায়, মোদীবাবু চোর হ্যায়। এদিন রাফালের নথি চুরি নিয়ে তোপ দেগে মমতা বলেন, পুরো দেশটাই চুরি করে নিচ্ছে মোদী সরকার।

মোদী সরকারকে নিশানায় মমতা আরও বলেন, ভোট আসছে বলেই যুদ্ধ যুদ্ধ খেলা। মিসাইল দেখাচ্ছে ভোটের আগে। মোদীবাবু আপনার এক্সপায়েরি ডেট হয়ে গিয়েছে। এবার আপনাকে বিদায় নিতে হবে। জনগণের সরকার এসে কাশ্মীরে শান্তি ফেরাবে। মোদী-শাহ জুটির সরকারকে হটিয়ে ঐক্যবদ্ধ ভারতের সরকার প্রতিষ্ঠা করতে হবে।












Click it and Unblock the Notifications