গ্যাসের সিলিন্ডার দিতে এসে পরিচারিকার শ্লীলতাহানি, সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার ডেলিভারি ম্যান
বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার দিতে এসে পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল ডেলিভারি ম্যানের বিরুদ্ধে। সিসিটিভির ফুটেজ দেখে ওই ডেলিভারি ম্যানকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা, ২৬ নভেম্বর : বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার দিতে এসে পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল ডেলিভারি ম্যানের বিরুদ্ধে। সিসিটিভির ফুটেজ দেখে ওই ডেলিভারি ম্যানকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিধাননগর দক্ষিণ থানা এলাকায়।
পরিচারিকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও শেষ রক্ষা হয়নি। সিসিটিভির ফুটেজই ধরা পড়ে যায় তার সমস্ত কীর্তি। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয় গ্যাস ডেলিভারি ম্যানকে। তাকে শনিবার আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম সুজয় মান্না। সে এলাকায় গ্যাস ডেলিভারি করত। সেইমতো বিধানগরের জিসি ব্লকের ২২২ নম্বর বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার দিতে যায় সে। অভিযোগ, বাড়ির পরিচারিকা দরজা খুলতেই তাঁর সঙ্গে অভব্য আচরণ করে।সেখানেই শেষ নয়, বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানিও করে। সেইসময় বাড়িতে ছিলেন না কেউ। আর সেই সুযোগ নিয়েই ওই ডেলিভারি ম্যান পরিচারিকার সম্মানহানির চেষ্টা করে।
নিজেকে রক্ষা করতে তখন চিৎকার শুরু করে ওই পরিচারিকা। প্রতিবেশীরা ছুটে আসার আগেই সুজয় পালিয়ে যায়। কিন্তু সিসিটিভির ফুটেজে তার কুকীর্তি সাক্ষ্য রয়ে যায়। পুলিশ তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। তারপরই গতরাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications