বদলাচ্ছে পরিস্থিতি! পশ্চিমবঙ্গে বিনিয়োগ ১২ হাজার কোটির
পশ্চিমবঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে মহারত্ন হিসেবে পরিচিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রাজ্যে মূলত তাদের পরিকাঠামোগুলোতে এই টাকা বিনিয়োগ করা হবে পরবর্তী কয়েক বছরে।
পশ্চিমবঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে মহারত্ন হিসেবে পরিচিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রাজ্যে মূলত তাদের পরিকাঠামোগুলোতে এই টাকা বিনিয়োগ করা হবে পরবর্তী কয়েক বছরে। বেশিরভাগটাই বিনিয়োগ হবে হলদিয়াতে থাকা তাদের রিফাইনারিতে।

আইওসির একজিকিউটিভ ডিরেক্টর দীপঙ্কর রায় জানিয়েছেন, কল্যাণী থেকে দুর্গাপুরের মধ্যে গ্যাস পাইপলাইন বসানো ছাড়াও পারাদ্বীপ রিফাইনারি, রাজ্যে থাকা বটলিং প্ল্যান্টের ক্ষমতা বাড়ানো, খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরির জন্য ৪৩২৫ কোটি টাকা খরচ করা হবে। এছাড়াও বড় বিনিয়োগটি হবে হলদিয়ায়। হলদিয়া রিফাইনারির ক্ষমতা বাড়াতে ৭,৬০০ কোটি টাকা খরচ করা হবে।
পশ্চিমবঙ্গ কিংবা পূর্বের রাজ্যগুলিতে কোনও প্রাকৃতি গ্যাস গ্রিড নেই। ফল স্বরূপ পরিবহণ, শিল্প কিংবা গৃহস্থলি, কেউই পর্যাপ্ত গ্রিন ফুয়েল পাচ্ছেন না। ওপরের বিনিয়োগে পরিস্থিতির বদল হবে বলে অনুমান আইওসির। কল্যাণী ও দুর্গাপুরের বটলিং প্ল্যান্টের সংযোগ সম্পূর্ণ হয়ে যাবে সেপ্টেম্বরে। পরবর্তী পর্যায়ে বজবজের বটলিং প্ল্যান্টকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।
খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরি করতে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে জমি পাওয়া গিয়েছে। সেখানে এলপিজি বটলিং প্ল্যান্ট তৈরি করতে ১৬০ কোটি টাকা খরচ করা হবে। মার্চ ২০১৯-এর মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন আইওসির একজিকিউটিভ ডিরেক্টর দীপঙ্কর রায়।
চাহিদার সঙ্গে সঙ্গতি রাখতে পশ্চিমবঙ্গে আইওসি-র আরও ৬৩১ ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হবে। এই কাজ হলে পশ্চিমবঙ্গে আইওসির ডিস্ট্রিবিউটর সংখ্যা ১২৭১-এ গিয়ে পৌঁছবে।
-
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications